আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ
আইপিএলে স্টেভেন স্মিথের রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।
১১:০৫ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
শেষ বিতর্কে ট্রাম্প-বাইডেন পাল্টাপাল্টি অভিযোগ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বাহাস। আগের বিতর্কের বাহুল্য, বাচালতা এড়িয়ে বিষয়ভিত্তিক কথা বলার প্রতিশ্রুতি দেয়া ট্রাম্প আবারও বিতর্কিত মন্তব্য করলেন।
১০:৫৬ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
জাতীয় নাট্যশালা মিলনায়তন খুলছে আজ
সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি হল খুলছে আজ। করোনা মহামারিতে দেশে সাধারণ ছুটি চলাকালীন গত ১৮ মার্চ বন্ধ ঘোষণা করা হয় শিল্পকলা একাডেমি। এসব হলে আপাতত সপ্তাহে দুই দিন নাটক মঞ্চায়ন হবে। এ দু’দিন হলো শুক্র ও শনিবার। তবে আগের মতো শতভাগ দর্শক নিয়ে নাটক প্রদর্শন করা যাবে না। আপাতত এক-তৃতীয়াংশ দর্শক নিয়ে নাটকের প্রদর্শনী চলবে।
১০:৩৩ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
গীতাঞ্জলি সম্মাননা পাচ্ছেন তিন বিশিষ্টজন
সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গীতাঞ্জলি সম্মাননা পদক ২০২০ পাচ্ছেন- নাট্যজন আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ ও কবি কামাল চৌধুরী। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে এ সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
১০:২৬ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
নাটোরে আরও ১২ মাদকসেবী গ্রেফতার
নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ ১২ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
১০:২২ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনালের তারিখ পরিবর্তন
নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের সূচিতে পরিবর্তন এসেছে। আগামী রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১০:১৫ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
একদিনে আরও হাজার মার্কিনির মৃত্যু
প্রকোপ দেখা দেয়ার শুরু থেকে এখন পর্যন্ত করোনা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে গতে একদিনেও প্রায় হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পৌনে এক লাখ আমেরিকান।
১০:০৬ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
২৩ অক্টোবর : ইতিহাসে আজকের এই দিনে
আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
০৯:৫৫ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
বৃষ্টি থাকবে আরও কয়েকদিন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে বলে জানা গেছে। এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
০৯:৩২ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
মহাসপ্তমী আজ
চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী। দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা। ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা। এবার দেবী এসেছেন দোলায়, যাবেন হাতিতে চড়ে।
০৯:১৭ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
গতবারের চেয়ে বড় ব্যবধানে জিতব : ট্রাম্প
আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন হতে এখনও দশদিন বাকি। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে ২ কোটির বেশি আগাম ভোটগ্রহণ হয়েছে। যেখানে জরিপ চালানো সংস্থাগুলোর মতে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
০৯:১২ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ
কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। ২০১২ সালের ২৩ অক্টোবর তিনি হৃদ্যন্ত্রজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। সুনীল ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন।
০৯:১০ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
কবি শামসুর রাহমানের ৯১তম জন্মবার্ষিকী আজ
প্রেম ও মানবতার কবি শামসুর রাহমানের ৯১তম জন্ম বার্ষিকী আজ। ১৯২৯ সালের আজকের এইদিনে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈত্রিক নিবাস বর্তমান নরসিংদী জেলায়।
০৯:০৬ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
ফুটবলের কিংবদন্তি পেলের জন্মদিন আজ
বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ব্রাজিল তারকা পেলের জন্মদিন আজ। লিজেন্ডদের লিজেন্ড এই ফুটবল নক্ষত্র ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিল ও ফুটবল বিশ্বকে আলোকিত করতে দুনিয়ায় আসেন। ৮০ পেরিয়ে ৮১ বছরে পা দিলেন তিনি।
০৮:৫৪ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা
মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোরব) দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
০৮:৪৮ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
ব্রাজিলে মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ছুঁই ছুঁই
ব্রাজিলে সুস্থতা বাড়লেও থামছে না সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেও দেশটিতে প্রায় ৩২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে প্রায় ২৯ হাজার ভুক্তভোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে আরও ৫০৩ জনের। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছুঁই ছুঁই।
০৮:৩৪ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
মুশফিকের ইনজুরি গুরুতর নয়
বুধবার বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে কাঁধে ব্যাথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে তার ইনজুরিটি খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
১১:৫৪ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
নৌযান শ্রমিকদের খাদ্য ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে তিন দিন ধরে চলমান নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
১১:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
দু’বছর পর ফিরলো পাচারকৃত ৩ কিশোর-কিশোরী
ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচার হওয়া এক কিশোর ও দুই কিশোরীকে দুই বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
১১:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ভার্চুয়াল প্রতিযোগিতায় প্রকৌশল শিক্ষার্থী চ্যাম্পিয়ন
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ভার্চুয়াল প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল (আইসিই) বিভাগের শিক্ষার্থী রাহেলা ইসলাম অন্তু।
১১:২৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আবারও লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে আবারও মনোনীত হয়েছেন সাদ হারিরি। পদত্যাগের এক বছরের মাথায় আবারও তিনি সরকার গঠনের দায়িত্ব পেলেন। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এই মনোনয়নের কথা নিশ্চিত করেছেন। সংসদের অধিকাংশ সদস্য তার মনোনয়নের পক্ষে ভোট দিয়েছেন।
১১:২৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কলেজছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
রাজশাহীর বাঘায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওই ছাত্রী বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।
১১:১৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
মুক্তি পেল সোহাগের লাল শাড়ী ২
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেল কন্ঠশিল্পী সোহাগের লাল শাড়ী ২। তৈরী পোশাক কোম্পানি ব্লু ড্রিমের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ব্লু ড্রিমের অফিসে কেক কেটে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ।
১১:১১ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষম হচ্ছে দেশ’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রথম দেশ হিসেবে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন বিশ্বে এক অনন্য নজীর।
১০:৩৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯০০
- সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি, রাজধানীতে বহিঃশিক্ষার্থীরা পাবে ২০ শতাংশ আসন
- মৌলভীবাজারের কর্মস্থল থেকে ফেরার পথে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা
- রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
- সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩
- গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয় : সার্কেল এএসপি
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























