রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে
মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি প্রবাসী রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছে দেশটির আদালত। দেশটিতে অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে আলজাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে স্বাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এ রিমান্ডে নেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
১০:৫৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
বাংলাদেশ সীমান্তে আটকা কয়েক হাজার ভারতীয়
করোনাভাইরাস মহামারির মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে কয়েক হাজার ভারতীয় নাগরিক আটকা পড়ে আছেন। বেনাপোল এবং বাংলাবান্ধা এই দুটি সীমান্ত অঞ্চলেই প্রায় আড়াই হাজার ভারতীয় নাগরিক আটকে আছেন। এরা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাংলাদেশে কাজ করতেন। খবর বিবিসির
১০:৫৩ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
শুভ জন্মদিন তারিন
আজ টেলি তারকা তারিনের জন্মদিন। ১৯৭৬ সালের ২৬ জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী।
১০:৪৩ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
আদালতে সাহেদ, ফের ৪০ দিনের রিমান্ড আবেদন
টানা ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে।
১০:৩৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
বিশ্বের আরও আড়াই লাখ মানুষ করোনায় আক্রান্ত
একদিন আগে রেকর্ড সংক্রমণের পর গত ২৪ ঘণ্টায় আড়াই লাখের বেশি মানুষ নতুন করে করোনার শিকার হয়েছেন। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার নাগরিক। এতে করে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৬২ লাখ ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে সাড়ে ছয় লাখ হতে চলেছে।
১০:৩১ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
জার্মানিতে অ্যাপার্টমেন্টের উপর আছড়ে পড়ল বিমান, নিহত ৩
জার্মানির ওয়েসেল সিটির এক বাড়ির ওপর বিমান আছড়ে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ দূর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস’র।
১০:২২ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
লিগের ক্রিকেটারদের জন্য সুখবর
কয়েকদিন ধরে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবির অধীনে মাঠের অনুশীলনে ফিরেছেন। কিন্তু জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে। ন্যাশনাল পুলের ক্রিকেটারদেরও ইচ্ছা আন্তর্জাতিক পুলের ক্রিকেটারদের মতো বিসিবির অবকাঠামোতে অনুশীলনে ফেরার। তাদের জন্যও সুখবর আছে, ঈদের পর লিগের খেলোয়াড়দের অনুশীলনে সুযোগ করে দেওয়ার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী।
১০:১৮ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
সমুদ্র তীরে দেখা মিলেছে ৭৫ ফুট লম্বা নীল তিমি
বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে এখন মানুষ সমুদ্রের নানা জীব সম্পর্কে আকর্ষণীয় তথ্য জানতে পারছে। যা কিছু আগেও সম্ভব ছিল না। এরপরেও সমুদ্রে যত রহস্য লুকিয়ে আছে মানুষ নাকি তার মাত্র ৫ থেকে ১০ শতাংশ জানতে পেরেছে। এবার সেই সমুদ্রে থাকা বিশাল লম্বা একটি জীব দেখা গেল তীরে। যে ছবি এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল।
১০:১৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
করোনায় কমেছে পৃথিবীর কম্পন
আমরা মানুষেরা এক ধরনের বাধাদানকারী প্রজাতি। আমাদের প্রতিদিনের জীবনযাত্রা পৃথিবী নামের গ্রহে কম্পন সৃষ্টি করে। সহজভাবে বললে, গাড়ি চালনা ও ভ্রমণ, খনন ও নির্মাণ, শিল্প এবং এমনকি খেলাধুলার আয়োজনগুলোও উচ্চ ফ্রিকোয়েন্সির ভূমিকম্পের কম্পন তৈরিতে ভূমিকা রাখে। তবে বর্তমানে কভিড-১৯-এর কারণে লকডাউনকে ধন্যবাদ দিতেই পারে পৃথিবী। মানুষের নিত্যদিনের কর্মকাণ্ড কমে আসায় গ্রহটি বর্তমানে জানা ইতিহাসে অ্যানথ্রোপোজেনিক সিসমিক শব্দের সবচেয়ে নাটকীয় হ্রাস প্রত্যক্ষ করছে।
১০:১০ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
ইউটিউবের বিরুদ্ধে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতার মামলা
ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গুগলের এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তার ছবি এবং ভিডিও ব্যবহার করে মানুষকে ঠকানোর অনুমোদন দেয়ায় অভিযোগ তুলে ইউটিউবের বিরুদ্ধে মামলা করা হয়েছেন তিনি। খবর বিবিসি’র।
০৯:৫৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল শুরু
দীর্ঘ সময়ের চেষ্টায় টাঙ্গাইলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শেষ হয়েছে। ফলে লাইনচুত্যের ৮ ঘণ্টা পর আজ সকাল ৮টা ৪০ মিনিটে আবারও ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল শুরু হয়েছে।
০৯:৪৬ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
কবি মোহিতলাল মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ
বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫২ সালের ২৬ জুলাই মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকারও ছিলেন তিনি।
০৯:৩০ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
ব্রাজিলে আরও সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪ লাখ
করোনায় বিপর্যস্ত ব্রাজিলে টানা চতুর্থ দিনে সহস্রাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ ঝরেছে ১ হাজার ১১১ জনের। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮৬ হাজার ৪৯৬ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি। ফলে, আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। তবে, সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি রোগী।
০৯:২৩ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
সরকারী হস্তক্ষেপের জেড়ে হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ
সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির প্রধান ও জনপ্রিয় অনলাইন সংবাদ সংস্থা ইনডেক্স থেকে সম্পাদকসহ ৭০ জনের বেশি সাংবাদিক পদত্যাগ করেছেন। দেশটির সরকার এ সংবাদ মাধ্যমটিকে ধ্বংস করতে চায় এমন অভিযোগ তুলে তারা পদত্যাগ করেছেন। তাদের বশীভূত করার চেষ্টা করা হচ্ছে বলেও সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ করেন। গতকাল শুক্রবার সাংবাদিকরা গণমাধ্যমটি থেকে পদত্যাগ করেন। খবর দ্যা গার্ডিয়ান’র।
০৯:১৮ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার জাভি
বার্সেলোনার বহু যুদ্ধের নায়ক জাভি হার্নান্ডেজ করোনায় আক্রান্ত। একটা সময় বার্সার মাঝমাঠের অন্যতম সারথি ছিলেন এই জাভি। একদিকে তিনি আরেকদিকে আন্দ্রেস ইনিয়েস্তা- দু'জনের ফুটবলশৈলী দেখে তখন অবাক হতেন সবাই।
০৯:০৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
০৮:৫৮ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
মাস্কের দাম সাড়ে ৪ লাখ টাকা!
করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্কের ব্যবহার সবচেয়ে জরুরি হয়ে উঠেছে। ঘর থেকে বের হলে মাস্ক পরার বাধ্যবাধকতাও রয়েছে। নিজেকে ও অন্যকে নিরাপদ রাখতে মাস্ক পরা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই বিশ্বব্যাপী চাহিদা বেড়েছে ফেস মাস্কের। হিড়িক পড়েছে মাস্ক কেনার। এর সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে নতুন ধরনের মাস্ক উদ্ভাবনের।
০৮:৫৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
ভারতের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আসছে আগামীকাল
উপহার হিসেবে ভারতের দেওয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আগামীকাল সোমবার বাংলাদেশে আসছে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ঈদুল আজহার আগে বিষয়টিকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন। ভারত থেকে ব্রডগেজ রেল ইঞ্জিন আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি।
০৮:৫০ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
করোনা থেকে মুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানিয়েছেন, তার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্তের কয়েক সপ্তাহ পর সুস্থ হলেন তিনি।
০৮:৪৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছুঁই ছুঁই
প্রাণঘাতি করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দেড় লাখ হতে চলেছে। যার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০৮ জনের প্রাণহানি ঘটেছে।
০৮:৪১ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
সুরকার রজনীকান্ত সেনের জন্মদিন আজ
০৮:৩৯ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
অনাস্থায় ক্ষমতাচ্যুত সোমালিয়ার প্রধানমন্ত্রী
সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন। শনিবার দেশটির ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই তার প্রতি অনাস্থা জানান। এর পরপরই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।
০৮:৩২ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
অ্যামব্রোসের পর ২শ’ উইকেট দখল কেমার রোচের
কার্টলি অ্যামব্রোসের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ। ১৯৯৪ সালের ২০ মার্চ ইংলিশ ব্যাটসম্যান মাইকেল আথারটনকে আউট করে সর্বশেষ উইন্ডিজ পেসার হিসেবে টেস্টে দুইশ উইকেট দখল করেছিলেন কার্টলি অ্যামব্রোস। মাঝে কেটে গেছে ২৬ বছর। এই সময়ে আর কোনো ক্যারিবিয়ানই এই রেকর্ড ছুঁতে পারেননি। অবশেষে দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে সেই ইংলিশদের বিরুদ্ধেই ২০০ উইকেটের কোটা পূর্ণ করলেন কেমার রোচ।
০৮:২৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে।
০৮:২৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
- ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি
- ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত সন্তান
- সুনামগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রসহ ৫ কৃষকের মৃত্যু
- হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার
- পহেলা বৈশাখ উদযাপনে বর্ণিল আয়োজন রিমার্ক এইচবি’র
- ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরানের সামরিক বাহিনী
- অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার, পুলিশ বলছে প্রেমঘটিত
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ























