সপ্তাহে ৩ দিন চলবে ভার্চুয়াল চেম্বার আদালত
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল মাধ্যমে সপ্তাহে তিন দিন বিচার কাজ পরিচালনার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
০৬:৪২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
‘পয়লা অক্টোবরের মধ্যে সব সংস্থাকে সমন্বয়ে আসতে হবে’
আগামী ১ অক্টোবরের মধ্যে সব সংস্থাকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ে আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশন’র (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
০৬:১১ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
আলোকচিত্র প্রদর্শনী "ইতিহাস কথা কয়"-এর উদ্বোধন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত চার দিনব্যাপী (১৩-১৬ আগস্ট) "ইতিহাস কথা কয়" শিরোনামে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
০৬:০১ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বাগেরহাটে ব্যবসায়ী হত্যার আসামী আটক
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামী হাসিব সরদার (২২) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কচুয়া উপজেলা সদরের থানা এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ হাসিবকে আটক করে।
০৫:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
অভিযুক্তের তালিকায় এবার সুশান্তের বন্ধু
সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিংহ দাবি করেছেন, সুশান্ত সিংহ রাজপুতকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।যা করেছে তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানি। বুধবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ বলেন, সিদ্ধার্থ খুবই ধূর্ত এবং বুদ্ধিমান এক অপরাধী।
০৫:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মুজিববর্ষে নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের উদ্যোগে বৃক্ষরাপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্বর এবং নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুরে আম, বকুল ও ছবেদা গাছের চারা রোপণ করা হয়।
০৫:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে হাফসা বেগম-(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত হাফসা বেগম উত্তর সুহিলপুর গ্রামের উত্তরপাড়ার মো. রুবেল হোসেনের মেয়ে।
০৫:৪২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
শোকের মাসে বরগুনা জেলা প্রশাসনের বৃক্ষরোপণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসকে সামনে রেখে বরগুনা জেলার প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
০৫:৪০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
রিজেন্ট ও জেকেজি সম্পর্কে তথ্য দিলেন স্বাস্থ্যের সাবেক ডিজি
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রিজেন্ট হাসপাতাল ও জেকেজির করোনা পরীক্ষার প্রতারণার অভিযোগের বিষয়ে তথ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা ২০ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
০৫:৩২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটের মোংলায় সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ মো.হাবিবুর গাজী নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর গাজীকে আটক করে মোংলা থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
০৫:১২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
‘মৃত্যুহার কমে আসায় করোনার বিফ্রিং বন্ধ’
করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করোনার সবশেষ তথ্য জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
০৫:০০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
দেড় বছর পর স্কুলছাত্র হত্যার রহস্য উদঘাটন
দেড় বছরের বেশি সময় পর রাজশাহীর বাঘার স্কুলছাত্র আরিফ হোসেন (১৯) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই আরিফকে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছে সংস্থাটি। এ হত্যাকাণ্ডে জড়িত মিজানুর রহমান (৩৬) নামে একজন গ্রেফতারের পর হত্যার দায় শিকার করে আালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদ মিজানুরের জবানবন্দি রেকর্ড করেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক আব্দুল মান্নান।
০৪:৫০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩
০৪:৪২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
শার্শায় সদ্যোজাত শিশু উদ্ধার
যশোরের শার্শার বাঁগআচড়ায় একটি অফিসের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ফেলে যাওয়া ফুটফুটে এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
০৪:২৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
করোনা আক্রান্ত কানিজ আলমাস আইসিইউতে
করোনায় আক্রান্ত হয়েছেন পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান। অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
০৪:২৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
জলপ্রপাতের পানি উঠছে উপরের দিকে
অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকল অস্ট্রেলিয়া। জলপ্রপাত থেকে পানি স্বাভাবিক নিয়মেই নীচে পড়লেও এ জলপ্রপাতে ঘটছে ভিন্ন ঘটনা। সিডনির কাছে রয়্যাল ন্যাশনাল পার্কে এই সোমবার পানি নীচে পড়ার পরিবর্তে উপরে উঠছিল। খারাপ আবহাওয়া, বিশেষত প্রবল হাওয়ার তোড়েই এই ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবাক করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। বিষয়টিতে বিস্মিত পুরো পৃথিবী। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০৩:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মাস্ক পরা নিষিদ্ধ করলেন ফ্লোরিডার শেরিফ
ফ্লোরিডার একজন প্রধান নির্বাহী তার অফিসের কর্মকর্তাদের মাস্ক না পরার নির্দেশ দিয়েছেন এবং তার দপ্তরে এ সংক্রান্ত নিরাপত্তা তৎপরতা নিষিদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা অনেক বেড়ে যাওয়া সত্ত্বেও তিনি এমন পদক্ষেপ গ্রহণ গ্রহণ করলেন।
০৩:৪৬ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
গাজীপুরের কালিয়াকৈরে সুবর্ণা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই লাপাত্তা নিহতের স্বামী।
০৩:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
আফ্রিকায় চলতি বছর ম্যালেরিয়ায় দ্বিগুন মানুষ মারা যেতে পারে
আফ্রিকার চিকিৎসকেরা হুশিয়ার করে দিয়েছেন যে, করোনা মহামারীকে প্রাধান্য দেয়ার কারণে আফ্রিকায় ম্যালেরিয়া রোগে এ বছর দ্বিগুন লোকের মৃত্যু হতে পারে। এছাড়াও যক্ষা, এইডস’র মতো রোগেরও সংক্রমণ বৃদ্ধি পাবে বলে তারা আশংকা করছেন। খবর ভয়েস অব অমেরিকা’র।
০৩:৩৬ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপির নির্দেশনা
আগামী শনিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর এলাকায় বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগত অতিথিবৃন্দের চলাচল নির্বিঘ্ন করতে শনিবার ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প সড়কে যাতায়াতের জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নির্দেশনা জারি করেছে।
০৩:৩০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হচ্ছেন সেব্রিনা
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হয়েছেন অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। এর আগে তিনি আইইডিসিআরের পরিচালক ছিলেন।
০৩:০৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
রাস্তায় ওপর বাঁশের সাঁকো!
মাটির রাস্তা। কাঁদায় সয়লাব। চলাচলে দুরাবস্তার শেষ নেই। প্রায়ই কাঁদায় পড়ে লুটোপুটি খেতে হয় চলাচলকারী নারী-শিশুসহ বয়োবৃদ্ধদের। তাই কোনোমতে কাঁদার বিড়ম্বনা এড়িয়ে চলতে রাস্তার ওপর বাঁশের সাঁকোর ব্যবস্থা স্থানীয়দের। এমনই দৃশ্য পটুয়াখালীর বাউফলের রাজাপুর গ্রামের ১৬৬ নম্বর পশ্চিম রাজাপুর উদায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাটির রাস্তার।
০২:৫৯ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ট্রেনের টিকিট হস্তান্তর করলে তিন মাসের জেল
অনলাইন বা মোবাইল অ্যাপ হতে নিজে টিকেট কেটে রেলভ্রমণ করতে যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসাথে অন্যের নামে ক্রয়কৃত টিকিটে রেলভ্রমণ হতে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
০২:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
১৮ আগস্ট থেকে মালয়েশিয়ায় বাণিজ্যিক ফ্লাইট শুরু
বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কোভিড-১৯ নির্দেশনা মেনে ৬টি ক্যাটাগরির মধ্যদিয়ে প্রায় পাঁচ মাস পর ১৮ আগস্ট থেকে মালয়েশিয়ায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
০২:৪৬ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
- বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট হওয়ার লক্ষ্য বিটোপিয়ার, নেতৃত্বে বড় রদবদল
- প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল
- কার্বনের দায় অন্যের, ক্ষতির বোঝা বাংলাদেশের: জলবায়ু বাজেট কী যথেষ্ট?
- চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই
- দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর
- ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক
- ৫ মিলিয়ন ছাড়াল একুশে টেলিভিশনের সাবস্ক্রাইবার
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























