আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯
মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৩৯১ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।
০২:৪১ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
রাতে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা লিগায় বাংলাদেশ সময় রাত ২টায় গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৪ পয়েন্টের লিড পেয়ে যাবে জিনেদিন জিদানের দলটি। তাতে শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে চলে যাবে রিয়াল।
০২:২৬ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
জেলায় জেলায় বাড়ছে সংক্রমণ
দেশে করোনা ভাইরাসের দুই প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা ও চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য জেলায়ও আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়ছে ভাইরাসটির সংক্রমণ। ঢাকার বাহিরে বিশেষ করে ১৯ জেলায় আক্রান্তের হার উদ্বেগজনক। যা ৭০ শতাংশের বেশি।
০২:১৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
যমুনায় আবারও বিপদসীমার উপরে পানি, দুর্ভোগে দেড় লাখ মানুষ
উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সিরাজগঞ্জে গত চারদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে দ্বিতীয় দফায় আবারও বিপদসীমা অতিক্রম করেছে। ফলে, জেলার বন্যাকবলিত অন্তত দেড় লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
০২:১১ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
সন্তান জন্মদান ঠেকাতে ইরানে বিয়ে নিষেধাজ্ঞা
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার রোধে কিছুদিন লকডাউনে ছিল ইরান। কিন্তু অর্থনীতি বাঁচাতে গত এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটির সরকার ধীরে ধীরে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয়। এতে অর্থনীতির চাকা কিছুটা সচল হলেও ভাইরাসের বিস্তার উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।
০২:০৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
করোনায় বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকায় পরিবর্তন
করোনার কারণে ব্যবসায়-বাণিজ্যসহ গোটা বিশ্বের অর্থনীতি যখন সংকুচিত হলেও বিলিয়নিয়ার ধনীদের বড় অংশই ধনসম্পদে আরও ফুলে-ফেঁপে উঠেছেন। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস দুনিয়ার শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে। গত সপ্তাহে তাদের এ অবিশ্বাস্য রকমের টাকা বাড়ার বিষয়টি সামনে আনে ফোর্বস ম্যাগাজিন। নতুন তালিকার শীর্ষ দশে কোনো নারী বিলিয়নিয়ার নেই। ফোর্বস’র করা মার্চের তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যালিস ওয়ালটন ৯ম থেকে ছিটকে ১৭তম স্থানে নেমে গেছেন।
০২:০৫ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ভারতে টানা সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ২৩ হাজার
ভারতে টানা ছয়দিন রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশটিতে এখন পর্যন্ত পৌনে ৯ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণহানি ২৩ হাজার ছাড়িয়েছে। তবে, আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশই সুস্থতা লাভ করেছেন।
০১:৫৪ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
মাস্ক পরতে বলায় প্রাণ গেল তরুণীর
মহামারি করোনাভাইরাসের গ্রাসে পুরো পৃথিবী। যেখানে এই ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচতে মানুষ হিমশিম খাচ্ছে, অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে হাজার হাজার মানুষ। এর মধ্যেও ছোটখাটো বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলছে অনেকে। এমনই একটি ঘটনায় প্রাণ দিতে হয়েছে এক তরুণীকে।
০১:৪৫ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
করোনায় বেকার ডেকোরেটর কর্মী, লোকসানে কমিউনিটি সেন্টার
করোনা দুর্যোগের কারণে পুরো দেশ এখন বিপর্যস্ত। প্রতিদিনই আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখতে সকল প্রকার সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রায় বন্ধ বললেই চলে। তিন/চার মাস ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় ডেকোরেটর ব্যবসায়ীদের কাঁধে চেপে বসেছে লোকসানের বোঝা। এক কথায় করোনাকালে লোকসানের মুখে ডেকোরেটর ব্যবসা।
০১:৩৩ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
প্রাণহানিতে শীর্ষে ইউরোপ, সংক্রমণে উত্তর আমেরিকা
পৃথিবীজুড়ে চলছে করোনা মহামারি। যার শিকার বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল। যেখানে নারী, পুরুষ, আবাল-বৃদ্ধ বনিতা কেউই বাদ যায়নি। যার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজারের বেশি মানুষের। যদিও পুনরুদ্ধার হয়েছেন প্রায় ৭৬ লাখ ভুক্তভোগী।
১২:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
জুলাইতে রেলে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন
চলতি জুলাই মাসের মধ্যেই বাংলাদেশ রেলওয়েতে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ)।
১২:৪৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
কার জন্য কেমন রাউটার?
বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে রাউটার খুবই পরিচিত একটি ডিভাইস। বাজারে বিভিন্ন ধরনের রাউটার উপস্থিত থাকায় অনেকেই রাউটার কিনতে গিয়ে কিছুটা দ্বিধায় ভোগেন। চলুন জেনে নেই ঠিক কোন ধরনের রাউটার আপনি কিনবেন?
১২:৪৫ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
চীনের ২৭ প্রদেশে বন্যা, ব্যাপক প্রাণহানির শঙ্কা
টানা কয়েক দিনের ভারী বর্ষণে চীনের ২৭টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এতে সে সব অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ বন্যাকবলিত হয়েছে পড়েছেন। একই সঙ্গে নিখোঁজ ১৪১ জনের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর এপি ও রয়টার্স’র।
১২:২২ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
তিনদিনের রিমান্ডে ডা. সাবরিনা
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১২:১৪ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
পিঁপড়ার উৎপাত থেকে রক্ষার উপায়
বলা হয় বর্ষাকালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পিঁপড়ার। শুধু বর্ষা কেন, বছরের অন্য সময়ও পিঁপড়ার উৎপাতে অতিষ্ঠ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। করোনার এই আবহে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন, খাবার-দাবারের দিকে লক্ষ্য রাখাটাই জরুরি। কিন্তু পিঁপড়ার উৎপাতে তা পারাটাই বড় কষ্টের।
১১:৫৩ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
আজও মনে পড়ে ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদারকে
ঢাকাই সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার। দিলদারহীন ১৭ বছর পার করছে চলচ্চিত্রাঙ্গন। ২০০৩ সালের আজকের দিনে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুর পর ঢাকাই সিনেমাতে যে শূণ্যতা সৃষ্টি হয় তা এখন পর্যন্ত পূরণ হয়নি।
১১:৪৯ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
দুই আসনের উপনির্বাচন আগামীকাল
আগামীকাল মঙ্গলবার দুইটি সংসদীয় আসনের উপনির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের সংসদ সদস্যদের মৃত্যুতে জাতীয় সংসদে এ আসনগুলো খালি হয়।
১১:৪১ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
আর্জেন্টিনায়ও সংক্রমণ লাখ ছাড়াল, বিপাকে লাতিন আমেরিকা
প্রাণঘাতি করোনা ভাইরাস ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। যার সবচেয়ে ভুক্তভোগী ব্রাজিল। এবার আর্জেন্টিনায়ও সংক্রমণ লাখ ছাড়িয়েছে। ভাল নেই এ অঞ্চলের অন্যান্য দেশগুলোও।
১১:০৬ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
এবার মাস্ক পরলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প
গত শনিবার (১১ জুলাই) প্রথমবার মাস্ক পড়া অবস্থায় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর একদিন পর তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকেও দেখা গেল মাস্ক পরা অবস্থায়। আর এই ছবির ভিডিও তিনি নিজেই পোস্ট করেছেন।
১০:৪৯ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
দেশের সর্বোচ্চ আদালত বসছে আজ
চার মাস বন্ধ থাকার পর আজ সোমবার (১৩ জুলাই) বসছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ। এ আদালতে সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমেই শুনানি হবে।
১০:৪৭ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ডা. সাবরিনার চারদিনের রিমান্ড চায় পুলিশ
করোনাভাইরাস টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
১০:৩৩ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
‘পূর্বে থেকেই ক্রিমিয়া ও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো না’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার কারণে কিয়েভের সঙ্গে মস্কোর সম্পর্কের মারাত্মক অবনতি হয়নি বরং তারও আগে ইউক্রেনে মার্কিন সমর্থিত অভ্যুত্থানের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল।’
১০:২২ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
সর্বনিম্ন মৃত্যুর দিনে ইতালিকে ছাড়াল মেক্সিকো
দুইদিন আগে সংক্রমণে ব্রিটেনকে ছাড়িয়ে যাওয়ার পর এবার মৃতের সংখ্যায় ইউরোপের আরেক দেশ ইতালিকেও ছাপিয়ে গেল মেক্সিকো। তবে এদিন দেশটিতে সর্বনিম্ন প্রাণহানির রেকর্ড হয়েছে। তারপরও মৃত্যুর মিছিল বেড়ে ৩৫ হাজারে দাঁড়িয়েছে।
১০:২২ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
এবার গ্রেফতার ‘ময়ূর-২’ লঞ্চের মাস্টার
বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনার মামলার অন্যতম আসামি ‘এমভি ময়ূর-২’ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রোববার (১২ জুলাই) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
১০:২০ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
- ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- যশোরে তেলপাম্পে সিরিয়াল দেয়া নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন সহ–উপাচার্য অধ্যাপক আবদুস সালাম
- হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ফের রিমান্ডে
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী
- অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান























