ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান

রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান

করোনা টেস্ট ও করোনা রোগীর চিকিৎসায় নানা অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল থেকে শুরু হওয়া ওই অভিযান রাত ৮টা পর্যন্ত চলছিল। পাশপাশি ওই সময় পর্যন্ত রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও ঘিরে রাখে র‍্যাব।

১০:৫২ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ

বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপনির্বাচন উপলক্ষে ১২ জুলাই মধ্যরাত থেকে ২ ঘণ্টা বাইক চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ভোটের দিন সব ধরনের যন্ত্রযান চলাচলও বন্ধ থাকবে। আজ ইসি সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ বিষয়ে একটি চিঠি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

১০:৩৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

এন্ড্রু কিশোরের সন্তানরা বাবাকে শেষবারের মতো দেখতে চান

এন্ড্রু কিশোরের সন্তানরা বাবাকে শেষবারের মতো দেখতে চান

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে আজ রোববার ৬ জুলাই সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১০:২৯ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

এন্ড্রু কিশোরের মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপস এর শোক 

এন্ড্রু কিশোরের মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপস এর শোক 

কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

১০:১৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে বাংলাদেশি মোহাম্মদ সোহেল (২৫) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছে। 

০৯:৪৬ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা

এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা

বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোর চলে গেলেন না ফেরার দেশে। সংগীত জগতের এই উজ্জ্বল নক্ষত্রের পতনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

০৯:৪২ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

বিদায়ী অর্থবছরে গড় মূল্যস্ফীতি বেড়েছে

বিদায়ী অর্থবছরে গড় মূল্যস্ফীতি বেড়েছে

সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ, যা তার আগের অর্থবছরে ছিল ৫ দশমিক ৪৮ ভাগ। এছাড়া মাসিক হিসেবে গত মে মাসের তুলনায় জুনে মূলস্ফীতি কিছুটা বেড়েছে। মে মাসে সাধারণ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ যেটা জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ০২ শতাংশ।

০৯:৩৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

জেনারেটর, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী-কর্মচারীদের মানববন্ধন

জেনারেটর, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী-কর্মচারীদের মানববন্ধন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছেন জেনারেটর, লাইটিং, সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা। সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় তিন মাসেরও বেশি সময় ধরে কর্মহীন এ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। করোনা ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রনোদনা ও ঋণ সহায়তা পাওয়ার দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন করেছে উপজেলার জেনারেটর-লাইটিং-সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা।

০৯:১৮ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

এন্ড্রু কিশোরের বর্ণাঢ্য জীবন

এন্ড্রু কিশোরের বর্ণাঢ্য জীবন

এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। যেজন্য তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত। 

০৯:০৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

একনজরে এন্ড্রু কিশোর

একনজরে এন্ড্রু কিশোর

‘ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে’কিংবা ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’গানগুলোর মতোই গানে কণ্ঠ দেয়া ‘প্লেব্যাক সম্রাট’ আর আমাদের মাঝে বেঁচে নেই। সবার প্রিয় সেই এন্ড্রু কিশোর চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘদিন ক্যানসারে ভুগেও শেষ রক্ষা হল না তার। রাজশাহীতে তার বোনের বাসায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

০৮:৫৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

নাটোরে করোনা জয়ী এসিল্যান্ডকে ডিসির ফুলেল শুভেচ্ছা

নাটোরে করোনা জয়ী এসিল্যান্ডকে ডিসির ফুলেল শুভেচ্ছা

করোনা জয়ী নাটোর সদরের সহকারি কমিশনার,ভূমি (এসি ল্যান্ড) আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

০৮:৪৯ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন এন্ড্রু কিশোর: প্রধানমন্ত্রী

মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন এন্ড্রু কিশোর: প্রধানমন্ত্রী

কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

০৮:৪৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনসহ ৪ দফা দাবিতে মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনসহ ৪ দফা দাবিতে মানববন্ধন 

ঠাকুরগাঁও জেলায় পিসিআর ল্যাব স্থাপন ও সরকারি দায়িত্বে বিনা খরচে করোনা পরীক্ষাসহ ৪ দফা দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখা। 

০৮:২৪ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

মুক্তি পেলেন খুলনার নিরপরাধ সালাম ঢালী

মুক্তি পেলেন খুলনার নিরপরাধ সালাম ঢালী

বিনা অপরাধে জেলে থাকা খুলনার সেই মো. সালাম ঢালীকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  (ভার্চুয়াল) আদালত-৩ এর বিচারক তন্ময় গাইন এই আদেশ দেন। এর সাথে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার এস আই সঞ্জিত কুমার মন্ডলকে নিয়মিত আদালত চালু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে স্বশরীরে আদালতে হাজির হয়ে কেন মো. সালাম ঢালীকে গ্রেফতার করা হয়েছিল তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। পরে বিকেল ৬টায় বাগেরহাট কারাগার থেকে মুক্তি পায় সালাম ঢালী।

০৮:২৪ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে মারপিট 

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে মারপিট 

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও অন্তঃস্বত্বা মামলার আসামী পক্ষের লোকজন সোমবার সকালে আবারো মারপিট করেছে বাদীসহ তার বড় মেয়েকে। তাদেরকে বেধড়ক মারপিট করায় তারা এখন হাসপাতালের শয্যায় যন্ত্রনায় কাতরাচ্ছে।    

০৮:১৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

‘ডাক দিয়াছেন দয়াল আমারে’

‘ডাক দিয়াছেন দয়াল আমারে’

দরাজ কণ্ঠে গেয়েছিলেন ‘ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে’ এ গানে চোখে পানি আসেনি বা আবেগ তাড়িত হননি এমন মানুষ খুব কমই আছে। গানের কথাগুলির মতোই আজ চলে গেলেন কিংবদন্তী গায়ক এ্যান্ড্রূ কিশোর। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন ওপারে।

০৮:১৬ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

বিশুদ্ধ পানি পেতে যাচ্ছে সন্দ্বীপ পৌরসভার ৭০ হাজার অধিবাসী

বিশুদ্ধ পানি পেতে যাচ্ছে সন্দ্বীপ পৌরসভার ৭০ হাজার অধিবাসী

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পৌরসভা এলাকার অধিবাসীরা শিগগির বিশুদ্ধ পানি পেতে যাচ্ছে। সুপেয় ও বিশুদ্ধ পানির জন্য ইতিমধ্যে গভীর নলকূপ বসানো,পাম্প হাউস নির্মাণ ও সরবরাহ পাইপ লাইনের কাজ শেষ হয়েছে। পাম্প হাউজে বিদ্যুৎ সংযোগ লাগানোর মাধ্যমে পানি সরবরাহ ও পরীক্ষা সম্পন্ন হয়েছে।

০৭:৫৬ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

চলে গেলেন এন্ড্রু কিশোর

চলে গেলেন এন্ড্রু কিশোর

প্লেব্যাক সম্রাট ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ চলে গেলেন। সোমবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

০৭:৪০ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

নাটোরে করোনা আক্রান্ত বেড়ে ২৫৫,সুস্থ ৮২ 

নাটোরে করোনা আক্রান্ত বেড়ে ২৫৫,সুস্থ ৮২ 

নাটোরে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাব থেকে নাটোর সিভিল সার্জন অফিসকে এ তথ্য জানানো হয়েছে। 

০৭:৩২ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

চিকিৎসা না দিয়ে রোগী ফেরত অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ

চিকিৎসা না দিয়ে রোগী ফেরত অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ

চিকিৎসা না দিয়ে রোগী ফেরত পাঠানো হাসপাতালগুলোর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

০৭:২৫ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন মোড়? থানায় বানশালি

সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন মোড়? থানায় বানশালি

পরিচালক সঞ্জয় লীলা বনশালি ব্যান্দ্রা থানায় পৌঁছলেন। সোমবার ব্যান্দ্রা থানায় পৌছান তিনি। বলিউডের এই জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বয়ান রেকর্ডের জন্যই তিনি সেখানে যান।

০৭:২২ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

২৪ ঘণ্টায় আক্রান্ত কম সুস্থ বেশি

২৪ ঘণ্টায় আক্রান্ত কম সুস্থ বেশি

দেশে মহামারি করোনাভাইরাস শনাক্তের ১২১তম দিনে আক্রান্তের চেয়ে বেড়েছে সুস্থতার পরিমাণ। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ২০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। অর্থাৎ আক্রান্তের চেয়ে ৩২৩ জন বেশি সুস্থ হয়েছেন। সুস্থতার এই হারকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

০৭:০৫ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

লালপুরের ওয়ালিয়া বাজার সিসি ক্যামেরার আওতায়

লালপুরের ওয়ালিয়া বাজার সিসি ক্যামেরার আওতায়

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে ১০টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ওয়ালিয়া বাজারকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। স্থানীয়  ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের উদ্দোগে ওয়ালিয়া বাজারকে এই সিসি ক্যামেরার আওতায় আনা হয়। 

০৭:০৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

এন্ড্রু কিশোর আইসিইউতে

এন্ড্রু কিশোর আইসিইউতে

প্লেব্যাক সম্রাট ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছেন। তার অবস্থা এখন আশঙ্কাজনক। আজ সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

০৬:৫৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি