আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর ধোপাখালীর আমবাগান থেকে ইয়ামিন (১৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের রামধনার মাঠের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১২:৩৩ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
করোনার নানা উপসর্গ থেকে মুক্তি দিতে পারে এলাচ
মহামারি করোনাভাইরাসের অন্যতম উপসর্গ হলো শুকনা কাশি। অন্য উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, শরীর ব্যথা, গন্ধ বোধ চলে যাওয়া ইত্যাদি। তবে কোভিড-১৯ রোগীকে কাবু করে ফেলে শুকনা কাশি। এই কাশি এক পর্যায়ে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে। তখন রোগীর লাগে অক্সিজেন, যেতে হয় আইসিউতে। তাই এই সময়ে নিয়মিত এলাচ খেতে পারলে শুকনা কাশি তো যাবেই, এর সঙ্গে করোনাকালীন পেটে প্রদাহ, বমি ভাব, ক্ষুধা মন্দাও দূর হবে।
১২:২৭ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত
পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র স্রোত। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে ফেরিসহ নৌযান পারাপারে সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ। আর এতে করে আটকা পড়েছে প্রায় তিন শতাধিক বাস, প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাক।
১২:১৪ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পোক্ত করলেন পুতিন
২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পোক্ত করলো ভ্লাদিমির পুতিন। রুশ সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে দেশটির প্রেসিডেন্ট পুতিনের পক্ষেই রায় দিয়েছে দেশটির সিংহভাগ ভোটার। প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, বিপুল ব্যবধানে জিতেছে সংবিধান সংশোধন প্রস্তাব। ফলে আগামী ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে আর বাধা রইল না পুতিনের।
১১:৪৮ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
যে ৫ ভুল করোনার ঝুঁকি বাড়াচ্ছে
আমাদের দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই অনেক এলাকায় উঠে গেছে লকডাউন। খুলে গেছে দোকানপাট, অফিসপাড়া। তাই বেশিরভাগ মানুষই প্রয়োজনে এখন বাড়ির বাইরে বের হচ্ছেন। তবে নিশ্চিন্ত মনে নয়, মনের ভেতর নানা আতঙ্ক নিয়ে বের হচ্ছেন তারা। তবে ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়তি সচেতনও থাকেন। কিন্তু এই বাড়তি সচেতন থাকতে গিয়ে অনেকেই ভুল করেও বসেন। যা করোনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
১১:৩০ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
জীবননগরে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণে অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুটি ইউনিয়নের চেয়ারম্যান ও একজন ওয়ার্ড সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় (ইউনিয়ন পরিষদ) বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুনিম লিংকন।
১১:২২ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ
ভারতে গান্ধী পরিবারের ওপর থেকে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটিগরির নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে অনেক আগেই। এবার দিল্লির সরকারি বাংলো ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে।
১১:০৬ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
সিরাজগঞ্জে যমুনায় পানি কমলেও বেড়েছে দুর্ভোগ
গত কয়েক দিন ধরে অব্যাহত বাড়ার পর সিরাজগঞ্জের যমুনা নদীতে সামান্য কমতে শুরু করেছে পানি। গত ২৪ ঘণ্টায় নদীর এ পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে তা ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুর্ভোগ কমেনি যমুনার তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের।
১০:৫৪ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
হংকংয়ের ৩০ লাখ বাসিন্দার ব্রিটেনে বসবাসের সুযোগ
কঠোর সমালোচনাকে উপেক্ষা করে হংকংয়ের জন্য ‘বিতর্কিত’ নিরাপত্তা আইন পাস করেছে চীনা সরকার। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হংকংয়ের ৩০ লাখের বেশি মানুষ। যাদের স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে ব্রিটেন।
১০:৪৩ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
কুমেকে উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ ও লক্ষণ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। এদের মধ্যে ৪ জন পুরুষ, অপরজন নারী।
১০:৩৯ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
‘শাইনিং গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন স্বপ্নীল
২০১৯-২০ রোটারী বর্ষ শেষ হলো। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ১ জুলাই থেকে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১-এর দায়িত্ব নিয়েছেন নতুন ডিস্ট্রিক্ট গভর্নর রুবায়েত হোসেনের নেতৃত্বে নতুন রোটারী কর্মকর্তারা। পাশাপাশি বাংলাদেশের দু’টি রোটারী ডিস্ট্রিক্টের চার শতাধিক রোটরী ক্লাবেও দায়িত্ব নিয়েছেন নতুন কর্মকর্তারা।
১০:৩৮ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
একুশে টেলিভিশনের ‘দেশজুড়ে’ অনুষ্ঠান আর একদল স্বপ্নবাজ
২০১০ সালের জানুয়ারির ২ তারিখ আমার কর্মজীবন শুরু হলো একুশে টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ছোট্ট একটা পদে যুক্ত হওয়ার মাধ্যমে। প্রতিষ্ঠানের প্রধান সেদিন বলেছিলেন, তোমাকে ‘দেশজুড়ে’তে দিলাম। যাও, ওখানে কাজ শিখতে পারবে।
১০:৩৭ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ
মেয়াদ শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। তার জায়গায় অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান খাজাকে। এর আগে ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি।
০৯:৫৩ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
২৪ ঘণ্টায় করোনার শিকার বিশ্বের ২ লাখ মানুষ
প্রাণঘাতি করোনার প্রথম ধাক্কাই সয়ে উঠতে পারছে বিশ্ব। ইতিমধ্যে যার শিকার এক কোটি প্রায় ৮ লাখ মানুষ। এর মধ্যে গত একদিনেই ভাইরাসটি শনাক্ত হয়েছে বিশ্বের প্রায় ২ লাখ মানুষের দেহে। আর করোনার কবলে পড়ে পৃথিবী ছেড়েছেন ৫ লাখ ১৮ হাজারের বেশি ভুক্তভোগী। যদিও প্রায় সাড়ে ৫৯ লাখ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
০৯:৪৫ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
অবশেষে মাস্ক পরবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন।
০৯:৩৯ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
চলে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি এভারটন উইকস
দুই সাবেক সতীর্থ স্যার ক্লাইড ওয়ালকট এবং স্যার ফ্র্যাঙ্ক ওরেলের ঠিকানায় পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লিউ’ এর শেষজন স্যার এভারটন উইকস।
০৯:২৬ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
করোনা প্রতিরোধে ব্রিটিশ যুবকের স্মার্ট ঘড়ি আবিষ্কার
করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই সবাইকে মেনে চলতে হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি। বলা হয়েছে, চোখ, মুখ, নাক দিয়ে ঢুকে ভাইরাস সংক্রমণ ঘটায়। এই সতর্কতার পরও অনেকেই মুখে হাত, নাক-চোখ চুলকানোর অভ্যাসগুলো ছাড়তে পারেননি। এদের কথা চিন্তা করেই ব্রিটিশ এক যুবক ঘড়ি আবিষ্কার করেন, যা মুখে হাত থেকে বিরত রাখতে সহযোগিতা করবে।
০৯:২১ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত অর্ধ লাখের বেশি
করোনা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কার পথেই যেন হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিনই হু হু করে বেড়েই চলেছে শিকারের সংখ্যা। দুর্বিসহ হয়ে উঠেছে জীবন। দেশটিতে গত একদিনে অর্ধ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। যা ইতিপূর্বে হয়নি। এতে করে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী পৌনে ২৮ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের।
০৯:০৭ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
২ জুলাই : ইতিহাসের আজকের এই দিনে
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২ জুলাই, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
০৯:০৪ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
তামিম ইকবালের পরিবার করোনামুক্ত
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা এবং দুই শিশু সন্তানসহ বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবার দ্বিতীয় টেস্টের রিপোর্টে তাদের নেগেটিভ এসেছে। এই বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নাফিস ইকবাল।
০৮:৪৫ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ব্রাজিলে সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যু ৬১ হাজার ছুঁই ছুঁই
প্রাণঘাতি করোনার তাণ্ডবে অসহায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। দেশটিতে ইতিমধ্যেই করোনার শিকার সাড়ে ১৪ লাখের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে প্রায় ৬১ হাজার ছুঁই ছুঁই। যদিও ভুক্তভোগীদের অর্ধেকের বেশি এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
০৮:৩৯ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশে করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি, আজ সংবাদ সম্মেলন
প্রথমবারের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) আবিষ্কার করার দাবি করা হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড এই টিকা আবিস্কার করেছে। বুধবার প্রতিষ্ঠানটির রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদের উধ্বৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি করা হয়েছে।
০৮:৩৫ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
আজ থাইল্যান্ডে নেয়া হতে পারে সাহারা খাতুনকে
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। আজ বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হতে পারে। তবে আজ সম্ভব না হলে শুক্রবার নেয়া হবে।
০৮:২৭ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
- নাটোরে ডাক যোগে দুই শিক্ষকের নামে এলো ‘কাফনের কাপড়’
- মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি: চিফ হুইপ
- বান্দরবানে নদীতে ফুল ভাসিয়ে বিষু ও বিজু উৎসব শুরু
- গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়েন বৃদ্ধ, ৯৯৯ ফোনকলে উদ্ধার
- কৃষক কার্ড হবে শতভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত: কৃষিমন্ত্রী
- ১৪ মে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ























