ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

সাউথ বাংলা ব্যাংকের এমডি ও সিইও তারিকুল ইসলাম চৌধুরী 

সাউথ বাংলা ব্যাংকের এমডি ও সিইও তারিকুল ইসলাম চৌধুরী 

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন তারিকুল ইসলাম চৌধুরী। তিনি এর আগে একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে ছিলেন। 

১২:০০ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

২১ হাজার পরিবারকে বাংলালিংক কর্মীদের এক দিনের বেতন প্রদান

২১ হাজার পরিবারকে বাংলালিংক কর্মীদের এক দিনের বেতন প্রদান

করোনা পরিস্থিতিতে বাংলালিংক-এর ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার পরিবারকে সাহায্যের জন্য প্রতিষ্ঠানটির কর্মীরা এক দিনের বেতন অনুদান হিসেবে প্রদান করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে বাংলালিংকও এই ত্রাণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ দান করেছে। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই ত্রাণ পরিবারগুলির মাঝে বিতরণ করা হবে। 

১১:৫৮ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

এমপি শেখরের মায়ের মৃত্যুতে মালেয়িশয়া আ. লীগের শোক

এমপি শেখরের মায়ের মৃত্যুতে মালেয়িশয়া আ. লীগের শোক

বঙ্গবন্ধুর অন্যতম সহচর, পাঁচবারের সংসদ সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিণী এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখরের মাতা মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মালেয়িশয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

১১:৫৬ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

দেশের উত্তর-পূর্বঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা,কুশিয়ারা,সারি ও যাদুকাটা নদির পানি বিপদ-সীমার নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

১১:৫৪ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

ঢাবি ক্লাবের সভাপতি ওবায়দুল সম্পাদক রহিম

ঢাবি ক্লাবের সভাপতি ওবায়দুল সম্পাদক রহিম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম যথাক্রমে সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

১১:৪৫ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

করোনা শঙ্কায় কেউ ছুঁল না, পড়ে রইল বৃদ্ধের দেহ

করোনা শঙ্কায় কেউ ছুঁল না, পড়ে রইল বৃদ্ধের দেহ

করোনার উপসর্গ ছিল তার। ফলে প্রায় ৪৮ ঘণ্টা ধরে শেষকৃত্য সম্পন্ন করা গেল না ৭১ বছরের এক বৃদ্ধের। পচন রুখতে ফ্রিজারে দেহ রাখতে হল পরিবারকে। দু’দিন পর  বুধবার দুপুরে ওই বৃদ্ধের দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে কলকাতা পুরসভা। তত ক্ষণে যদিও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে মোহন মল্লিক নামে ওই বৃদ্ধের।

১১:৩৫ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা আক্রান্ত 

চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা আক্রান্ত 

চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৯ জনে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪০ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। করোনা উপসর্গে মারা গেছেন ৩ জন। বুধবার রাত ১০টায়  সিভিল সার্জন  কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

১১:২৯ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

গোয়েন্দা বিভাগের খবর ফাঁসে ক্ষুব্দ হোয়াইট হাউজ

গোয়েন্দা বিভাগের খবর ফাঁসে ক্ষুব্দ হোয়াইট হাউজ

হোয়াইট হাউজ’র প্রেসসচিব কেইলি ম্যা্কএনানী গতকাল মঙ্গলবার তার কথায় সেই সব গোয়েন্দা কর্মকর্তাদের সমালোচনা করেন যারা যুক্তরাষ্ট্রের সৈন্যদের জীবন বিপন্ন করেছে। তিনি প্রমাণ বিহীন গোপন সংবাদ সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত না করার সিদ্ধান্ত সমর্থন করেন। হোয়াইট হাউজ সেই সব গোয়েন্দা কর্মকর্তাদের দোষারোপ করছে যারা আফগানিস্তানে রাশিয়ার পুরস্কৃত করার অভিযোগ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।

১১:১৩ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

নোয়াখালী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা 

নোয়াখালী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা 

নোয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক তন্ময় দাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

১১:০৪ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

অস্কারে আমন্ত্রণ পেলেন হৃতিক ও আলিয়া

অস্কারে আমন্ত্রণ পেলেন হৃতিক ও আলিয়া

বলিউড একঝলক টাটকা অক্সিজেন পেল। করোনা সংক্রমণ, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু, স্বজনপোষণ বিতর্ক পেরিয়ে অস্কারের আমন্ত্রণ এল বলিপাড়ায়। অস্কার ২০২০ বা দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স বিশ্বের ৮১৯ জন তারকাকে আমন্ত্রণ জানিয়েছে। এক ঝাঁক বলিউডি সেলেবের নাম সেই তালিকায় জ্বলজ্বল করছে।

১০:৪৯ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

শতবর্ষে ঢাবি: শিক্ষা ও গবেষণায় মান নিশ্চিতের অঙ্গীকার

শতবর্ষে ঢাবি: শিক্ষা ও গবেষণায় মান নিশ্চিতের অঙ্গীকার

বিশ্ববিদ্যালয়ের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিত করার অঙ্গীকার গ্রহণের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। “শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়॥ প্রসঙ্গ: আন্দোলন ও সংগ্রাম” প্রতিপাদ্য ধারণ করে বুধবার স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই দিবস উদযাপন করা হয়।

১০:৩৫ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

ইসরায়েলের অধিগ্রহণকে যেভাবে দেখছে আরব বিশ্ব

ইসরায়েলের অধিগ্রহণকে যেভাবে দেখছে আরব বিশ্ব

অর্থনৈতিক সম্পর্ক ও ভূরাজনৈতিক আগ্রহকে মাথায় রেখে আস্তে আস্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। কিন্তু ইসরায়েলের পশ্চিম তীর অধিগ্রহণকে কীভাবে দেখবে আরব বিশ্ব, সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। খবর ডয়চে ভেলে’র। 

১০:৩৪ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

চিকিৎসার জন্য অর্থমন্ত্রীর লন্ডন গমন

চিকিৎসার জন্য অর্থমন্ত্রীর লন্ডন গমন

চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে গমন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন বলে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

১০:৩১ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫) ও মমিনুল ইসলাম (২২) নামে দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সুমন (১৮) নামে আরেক শ্রমিক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকায় আবুল হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

১০:৩০ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

শুনশান নিরবতায় হাবিপ্রবি ক্যাম্পাস 

শুনশান নিরবতায় হাবিপ্রবি ক্যাম্পাস 

প্রায় সাত বছর ধরে ক্যাম্পাসে আছি। কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।  এবার পুরো বিশ্বকে এমনই এক পরিস্থিতিতির মুখোমুখি হতে হয়েছে। সারাবিশ্ব আজ এক অজানা অচেনা অদৃশ্য ভাইরাসের সাথে লড়াই করে চলেছে। বাচা-মরাই এই লড়াইয়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। আহত বা আক্রান্ত হয়েছেন কয়েক লক্ষ মানুষ।

১০:১৬ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

করোনা জয় করলেন ভোলার জেলা জজ

করোনা জয় করলেন ভোলার জেলা জজ

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ভোলার জেলা জজ এবিএম মাহমুদুল হক। তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এর চিকিৎসাধিন ছিলেন। বুধবার (১ জুলাই) তিনি চিকিৎসা শেষে বাসায় ফেরেন।

১০:০০ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

সঠিক পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্পিকার

সঠিক পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারের সঠিক পদক্ষেপের ফলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন আজ স্পিকারের সঙ্গে তাঁর বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

০৯:৫৬ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ১০০ বছরে পড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ১০০ বছরে পড়ল

আজ থেকে ৫০ বছর আগে আমি শুনেছি ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন ছিল। তখন কিভাবে আমাদের বাংলা বিভাগের শুরু হয়। সে সময় তা ছিল ‘সংস্কৃত ও বাংলা বিভাগ’। প্রথম অধ্যক্ষ ছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহই বাংলা অনার্স শ্রেণির পাঠক্রম করেন। ১৯৩৭ সালে সংস্কৃত বিভাগ ও বাংলা বিভাগ আলাদা হয়ে যায় আর ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হন বাংলা বিভাগের অধ্যক্ষ। সে সময় যে মনীষী, শিক্ষাবিদ, শিক্ষক ও গবেষকগণ বাংলা বিভাগ আলো করেছিলেন তাঁরা হলেন- মোহিতলাল মজুমদার, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডক্টর মনোমোহন ঘোষ, কবি জসীমউদ্‌দীন, মুহম্মদ আবদুল হাই প্রমুখ। ১৯৫২’র ভাষা আন্দোলনে এবং তার পরে নানা সাংস্কৃতিক আন্দোলনে আমাদের বাংলা বিভাগ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

০৯:৪৫ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

হিলি পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

হিলি পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জনগণের উপর নতুন করে কোন ধরনের করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের জন্য ২৮ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।  

০৯:৩১ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্র একাই নিয়ে নিল সব রেমডেসিভির

যুক্তরাষ্ট্র একাই নিয়ে নিল সব রেমডেসিভির

আগামীতে যত রেমডেসিভির সরবরাহ করা হবে, তার প্রায় শতভাগই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেনা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে একথা জানায় যুক্তরাষ্ট্রের হেলথ ডিপার্টমেন্ট। খবর বিবিসি’র

০৯:২৮ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

প্রণোদনা পেতে করোনা রোগী সেজে এখন কারাগারে

প্রণোদনা পেতে করোনা রোগী সেজে এখন কারাগারে

প্রণোদনা পাওয়ার লোভে করোনা রোগী হিসেবে জাল কাগজপত্র দাখিল করার দায়ে রেলওয়ে জেনারেল হাসপাতালের মেডিসিন ক্যারিয়ার পদের কর্মচারী কুতুবে রাব্বানীকে কারাগারে পাঠানো হয়েছে।

০৯:২০ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

নলডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

নলডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

নাটোরের নলডাঙ্গায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মাসুদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু মাসুদ (৮) উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামের আবেদুর রহমানের ছেলে। 

০৯:০৫ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

ব্যাংক ঋণে ভ্যাটের তথ্য দাখিলের নির্দেশনা বাতিল করেছে এনবিআর

ব্যাংক ঋণে ভ্যাটের তথ্য দাখিলের নির্দেশনা বাতিল করেছে এনবিআর

ব্যাংকের ঋণ প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে মূল্য সংযোজন করের (ভ্যাট) তথ্য বাধ্যতামূলক করার বিষয়ে জারিকৃত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কোভিড-১৯ অতিমারির সময়ে করদাতাগন ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনরূপ যেন সমস্যার সম্মুখীন না হন এবং সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ক্ষতিগ্রস্তরা সহজে পেতে পারেন সেটি নিশ্চিত করতে ঋণ গ্রহণকারীর ভ্যাট তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

০৮:৫৭ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

সড়কের উপর ধান শুকানো বন্ধের দাবিতে স্মারকলিপি 

সড়কের উপর ধান শুকানো বন্ধের দাবিতে স্মারকলিপি 

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়ক ও মহাসড়কের উপড় ধান শুকানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

০৮:৪৮ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি