চীনের আরও ৪৭ অ্যাপ নিষিদ্ধ করল ভারত
এক মাস পূর্ণ হওয়ার আগেই চীনের বিরুদ্ধে ফের ‘ডিজিটাল স্ট্রাইক’ ভারতের। আরও ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় প্রশাসন। এর আগে ভারতে ৫৯টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় চীনা অ্যাপের ক্লোন অ্যাপ এগুলোও নিষিদ্ধ করেছে। এর প্রেক্ষিতে সম্প্রতি ৪৭টি চীনা অ্যাপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়।
১২:৪৫ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
দেশে কমেছে মৃত্যু, আক্রান্তের সঙ্গে বাড়ছে সুস্থতা
বৈশ্বিক মহামারি করোনায় দেশে কমেছে প্রাণহানির ঘটনা। নমুনা পরীক্ষার হার কমলেও আক্রান্তের হার অনেকটা আগের মতোই রয়েছে। তবে, পূর্বের তুলনায় বেড়েছে সুস্থতার হার।
১২:৩৯ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
মারা গেছেন জাহিদ হাসানের শাশুড়ি ও মৌয়ের মা
মারা গেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের মা নাউজিয়া ইসলাম রাসা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার দুপুর ২টায় নিজ বাসায় তিনি মারা যান।
১২:২১ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
চলচ্চিত্রের দুঃসময়ে নায়করাজকে স্মরণ করলেন শাকিব
করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস দেশিয় সিনেমা নির্মাণ ও প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এরই মাঝে চলচ্চিত্র অঙ্গনে দেখা দিয়েছে রেষারেষি।
১১:৫৩ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
আজ সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে দেশের ১৫টি অঞ্চলে ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১১:৩১ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলা!
হরমুজ প্রণালীতে নোঙ্গর করা একটি মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এরপর ইরানের কয়েকজন সেনাও নেমে গেলো হেলিকপ্টার থেকে নেমে গেলো ওই মার্কিন যুদ্ধজাহাজে। তবে এতেও কোনো ক্ষয়-ক্ষতি হয়নি কোনো পক্ষেরই। কারণ এই পুরোটাই ছিল ইরানের একটি মহড়ার অংশ।
১১:২৯ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
বন্যার আরও অবনতি, খাবার সংকটে কয়েক লাখ মানুষ (ভিডিও)
কিছু নদীর পানি কমলেও দেশের বিভিন্ন স্থানে অনেক নদীর পানি এখনও বিপদসীমার উপরে। উত্তরে বন্যার পরিস্থিতির অপরিবর্তিত থাকলেও মধ্যাঞ্চলে আরও অবনতি হয়েছে। এতে করে অনেক স্থানে ব্রিজ-কালভার্ট ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এমতাবস্থায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। পানিবন্দী অবস্থায় এখনও কয়েক লাখ মানুষ। ঘরবাড়ি ফসলি জমি তলিয়ে নষ্ট হয়েছে হাজার হাজার ফসলের খেত।
১১:২২ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
করোনা রোগীর ঘ্রাণশক্তি কি চিরতরে ক্ষতিগ্রস্ত হবে?
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের অনেকগুলো লক্ষণের মধ্যে একটি ছিল ঘ্রাণশক্তি হারিয়ে যাওয়া। এই লক্ষণে কোভিড-১৯ আক্রান্তদের ঘ্রাণশক্তি কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ হারিয়ে যেতে পারে বলেছিলেন বিজ্ঞানীরা। তবে এখন তারা বলেছেন, যে প্রক্রিয়ায় এই ঘ্রাণশক্তি হ্রাস পাচ্ছে কিংবা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে চিরতরে ঘ্রাণেন্দ্রিয় ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা কম। একটু বেশি সময় লাগলেও একদিন ঘ্রাণশক্তি সে ফিরে পাবে।
১১:১৯ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
‘অনুশীলন করতে পারায় ফিটনেস ও স্কিল দুটোই বাড়বে’
করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বন্ধ ছিল দেশের ক্রিকেট। খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার স্বার্থে গত ১৯ জুলাই হতে দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দেয় বিসিবি। ১০ দিনের সেই অনুশীলন গতকাল শেষ হয়েছে। অনুশীলন করতে পেরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান।
১১:১৬ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত, দিশেহারা বানভাসিরা
পদ্মায় অব্যাহত রয়েছে পানি বৃদ্ধি। প্রতিদিনই বিপদসীমার ওপরে কয়েক সেন্টিমিটার করে বেড়েই চলেছে। গতকালও মঙ্গলবার থেকে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ৯ দশমিক ৮৪ পয়েন্ট অর্থাৎ বিপদসীমার ১১৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দীর্ঘ এক মাসের বন্যায় দিশেহারা হয়ে পড়েছে জেলার ভানবাসি দেড় লক্ষাধিক মানুষ।
১১:১০ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
দুই সংগীতশিল্পীর ভালোবাসার বিয়ে
বিয়ে করলেন ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। বর সংগীতশিল্পী নাবিল সালাউদ্দিন। দুই পরিবারের উপস্থিতিতে তাদের মালা বদল সম্পন্ন হয়।
১০:৪২ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
পল্লবী থানায় বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ৫ (ভিডিও)
রাজধানীর মিরপুরের পল্লবী থানায় কম্পাউন্ডের ভেতরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে চার পুলিশসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
১০:৩৭ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
করোনায় আক্রান্ত মায়ের জন্য চিন্তিত বিজরী
করোনায় আক্রান্ত হয়েছেন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। ২৭ জুলাই রাতে তাঁর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ মায়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। জিনাত এখন রাজধানীর গ্রিণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এদিকে মাকে নিয়ে বেশ চিন্তিত অভিনেত্রী বিজরী।
১০:৩২ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ট্রাকের টায়ারে মিলল ৪শ বোতল ফেনসিডিল
যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিনব কায়দায় ট্রাকের টায়ারে করে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১০:০২ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
গাজীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, ১০২ গ্রাম প্লাবিত
রাজধানীর পার্শ্ববতী জেলা গাজীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে কালিয়াকৈর উপজেলার ১০২টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।
০৯:৫১ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
নটর ডেম-হলিক্রসসহ চার কলেজে ভার্চুয়াল ভর্তি পরীক্ষা
রাজধানীর নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ভার্চুয়াল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে খ্রিষ্টান মিশনারি পরিচালিত এই চার কলেজকে।
০৯:৪৮ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
রামুতে পিকআপের ধাক্কায় কলেজ শিক্ষকসহ নিহত ২
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় শফিউল আলম (৫৫) ও মাহবুব সিকদার (৫৬) নামের দুইজন পথচারি নিহত হয়েছে।
০৯:৩৬ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
কাবা শরিফে স্বর্ণখচিত গিলাফ বসছে বৃহস্পতিবার
কাবা শরিফের চারদিকে জড়িয়ে থাকা স্বর্ণখচিত কোরআনিক ক্যালিগ্রাফির কালো গিলাফ প্রতিবছর পরিবর্তন করা হয়। সেই পরিবর্তনের তারিখটি সব সময়ের জন্য নির্ধারিত। প্রতি বছর ৯ জিলহজ তারিখে আরাফার দিন অর্থাৎ হজের দিন কাবাঘরের পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হয়। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র কাবাঘরের গিলাফ বদলানো হবে বৃহস্পতিবার (৯ জিলহজ) এশার নামাজের পর। এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট ও গালফ নিউজ।
০৯:৩১ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
বিশ্বে মৃত্যু আরও সাড়ে ৫ হাজার, শনাক্ত আড়াই লাখ
বিশ্বে আবারও বেড়েছে করোনার তাণ্ডব। গত একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত হয়েছে আরও প্রায় আড়াই লাখ করোনা রোগী।
০৯:২৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
করোনা মৌসুমী ভাইরাস নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মৌসুমী ভাইরাস নয় এবং এই মহামারি প্রতিবছর ফিরে আসবে না। এর আগে চীনসহ বেশ কয়েকটি দেশের বিজ্ঞানীরা গবেষণায় জানিয়েছিলেন করোনা মৌসুমী ভাইরাসে পরিণত হবে এবং প্রতি বছর ফিরে আসবে।
০৯:২৪ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
মাধ্যমিক ও কারিগরিতে আজ ১৪ বিষয়ের ক্লাস
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার চলছে। এ লক্ষ্যে ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আজ বুধবার মাধ্যমিকে ১১টি ও কারিগরির তিনটিসহ মোট ১৪টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।
০৯:১৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
বড় ব্যবধানের জয়ে সিরিজ ইংল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট ২৬৯ রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করল স্বাগতিকরা। অন্যদিকে এই হারে ৩২ বছরের অপেক্ষা ঘুচানোর সুযোগ হাতছাড়া হলো ওয়েস্ট ইন্ডিজের। কেননা ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতেনি দলটি।
০৯:০৭ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে আরও দ্বিগুণ মৃত্যু, আক্রান্ত বেড়ে ৪৫ লাখ
করোনায় দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে একদিন আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২শ তথা দ্বিগুণ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানি বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩২০ জন। এমতাবস্থায় কার্যকরি ভ্যাকসিনের পথচেয়ে দিন গুনছে সর্বোচ্চ ক্ষমতার দেশটি।
০৯:০৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
আগামীকাল পবিত্র হজ
আগামীকাল বৃহস্পতিবার ৯ জিলহজ (সৌদি আরবে) স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পালিত হবে পবিত্র হজ। এবার পবিত্র হজ পালন করবেন ১ হাজার হাজী। করোনা মহামারীর কারণে এ বছর সীমিত পরিসরে হজ পালনের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করেছে সৌদি আরবের জাতীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এ কারণে নিবন্ধনকৃত ১০ হাজার হজযাত্রীর মধ্যে মাত্র ১ হাজার জনকে নির্বাচিত করে গত ২৫ জুলাই থেকে আবাসিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এখানেই শারীরিক সুস্থতাসহ হজের প্রাথমিক প্রস্তুতির কাজ সমাপ্ত করেছেন হাজীরা। এবারই প্রথম সৌদি আরবে অবস্থানকারী বিশ্বের ১৬০টি দেশের নাগরিকরা পবিত্র হজে অংশ নিচ্ছেন।
০৮:৫০ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
- কপ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা
- কিসের দেশে আসতে চায়, তার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দ.আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, ফিরলেন নাঈম
- শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
- দেশের যেসব এলাকায় বৃষ্টিপাতের আভাস
- বেগমগঞ্জে সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১
- বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























