ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

উপকূলের ২২ লাখ মানুষকে নেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে

উপকূলের ২২ লাখ মানুষকে নেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে

সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় ‘আম্পান’ এর কারণে মানুষকে রক্ষায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ২২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

১১:১৩ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

ভারতের ওড়িশায় শুরু হয়েছে ঝড়

ভারতের ওড়িশায় শুরু হয়েছে ঝড়

ভারতের ওড়িশায় শুরু হয়েছে প্রবল ঝড়। সাইক্লোন আম্ফান এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেও। ভারতের এ দুই প্রদেশের কাছাকাছি এগিয়ে আসা ঝড়ের ভয়াবহ তাণ্ডব বুধবার বিকেলের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

১০:৪৮ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

নমুনা সংগ্রহের ৩দিন পর মৃত্যু, ২দিন পর পজিটিভ ঘোষণা

নমুনা সংগ্রহের ৩দিন পর মৃত্যু, ২দিন পর পজিটিভ ঘোষণা

তিনদিন পূর্বে নমুনা সংগ্রহ করে টেষ্টের জন্য পাঠানোর পর রিপোর্ট আসার আগেই মারা যান নলছিটির এক ব্যক্তি। মৃত্যুর ২ দিন পর সে করোনা আক্রান্ত ছিলো মর্মে রিপোর্ট এসেছে। করোনা উপসর্গ নিয়ে গত ১৭ মে সকাল ৮টায় নলছিটি পৌরসভার লাঙ্গুলী এলাকার নিজ বাড়িতে তসলিম খানের (৪০) মৃত্যু হলে আজ (১৯ মে) বিকালে ঝালকাঠি সিভিল সার্জন তার করোনা পজেটিভ বলে ঘোষণা দিয়েছেন। 

০৯:৫৪ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

‘অ্যাডফার্ম ওনার্স ট্রেড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

‘অ্যাডফার্ম ওনার্স ট্রেড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

‘অ্যাডফার্ম ওনার্স ট্রেড অ্যাসোসিয়েশন অব বাংলাদশ’এর পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করেছে। 

০৯:৩৯ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

সিরাজগঞ্জে চালু হলো করোনা নির্ণয় ল্যাব

সিরাজগঞ্জে চালু হলো করোনা নির্ণয় ল্যাব

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে করোনা ভাইরাস (কোভিড-১৯) নির্ণয়ে রিয়েল টাইম পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে একাডেমিক ভবনে ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। 

০৯:৩০ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

দুমকিতে অর্ধশতাধিক দোকান সিলগালা

দুমকিতে অর্ধশতাধিক দোকান সিলগালা

পটুয়াখালীর দুমকিতে প্রশাসনের নির্দেশনা অমান্য করে বেচাকেনা করায় পীরতলা বাজারের প্রায় অর্ধশতাধিক দোকান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে পীরতলা বাজারে অভিযান পরিচালনা করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস।

০৯:২১ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

পাবনায় স্বাস্থ্যকর্মীসহ শনাক্ত আরো ৮ জন

পাবনায় স্বাস্থ্যকর্মীসহ শনাক্ত আরো ৮ জন

পাবনায় নতুন করে স্বাস্থ্যকর্মীসহ আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ৬ জন স্টাফসহ সাতজন এবং ভাঙ্গুড়া উপজেলার একজন। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ জন। 

০৯:০৬ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

ঘূর্ণিঝড় আম্ফান এখন কোথায় অবস্থান করছে

ঘূর্ণিঝড় আম্ফান এখন কোথায় অবস্থান করছে

০৮:৪১ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

কুড়িগ্রামে পুশইন, ভারসাম্যহীন নারীকে নিয়ে বিপাকে বিজিবি

কুড়িগ্রামে পুশইন, ভারসাম্যহীন নারীকে নিয়ে বিপাকে বিজিবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে পুলইন করার অভিযোগ উঠেছে বিএসএফ’র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) সকালে। 

০৮:২৩ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

বুধবার আঘাত হানবে ‘আম্ফান’

বুধবার আঘাত হানবে ‘আম্ফান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। বুধবার (২০ মে) সকাল ৬টায় মহাবিপদ সংকেত জারি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

০৮:০৩ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

ট্রাকের চাকায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ট্রাকের চাকায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঝালকাঠির নলছিটিতে বন্ধুর (প্রেমিক) সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল রুপা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীর। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

০৮:০০ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

নওগাঁ সীমান্তে ভারতীয় নাগরিকের মানবেতর অবস্থান

নওগাঁ সীমান্তে ভারতীয় নাগরিকের মানবেতর অবস্থান

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এক বাংলাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন-এর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ফলে গত তিন দিন ধরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে না খেয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে ওই ভারতীয় নাগরিক। অন্যদিকে প্রথম দফায় ব্যর্থ হয়েছে তাকে নিয়ে বিজিবি-বিএসএফ’র আলোচনা। 

০৭:৪৪ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধার মহানুভবতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধার মহানুভবতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এক বৃদ্ধা অসহায়দের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সাধ্যমত এলাকার দরিদ্রদের সাহায্য করে আসছেন তিনি। সম্প্রতি নিজ বাড়ীর ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

০৭:২৭ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

গানের ঘর পুড়ে ছাই, বাউলের মাথায় হাত

গানের ঘর পুড়ে ছাই, বাউলের মাথায় হাত

সুনামগঞ্জের দিরাইয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অন্যতম শীষ্য বাউল রনেশ ঠাকুরের গানের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার উজালধল গ্রামের এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিরাই পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ। 

০৭:১৯ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

সুনামগঞ্জে ঝুঁকি উপেক্ষা করে জমজমাট ঈদবাজার

সুনামগঞ্জে ঝুঁকি উপেক্ষা করে জমজমাট ঈদবাজার

সুনামগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। শহর-গ্রামসহ সব বিপনীবিতানে দেখা যাচ্ছে উপচে পড়া ভীড়। সেইসাথে বাড়ছে করোনা সংক্রামণের ঝুঁকিও। ঈদের হাটে যেন করোনাকে সঙ্গী করে নিয়ে হাঁটছেন মানুষজন। মঙ্গলবার (১৯ মে) শহরের কাপড়ের দোকানগুলোতে গিয়ে দেখা যায় নারী-পুরুষের ঢল। 

০৬:২৯ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

ওয়ার্ড কাউন্সিলর মানিকের মায়ের ইন্তেকাল

ওয়ার্ড কাউন্সিলর মানিকের মায়ের ইন্তেকাল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের মাতা করিমুন নেসা (৭০) আর নেই। আজ (১৯ মে) বিকেলে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।) 

০৬:২৬ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

করোনা মোকাবেলায় ঐক্যই মূলশক্তি: কাদের

করোনা মোকাবেলায় ঐক্যই মূলশক্তি: কাদের

কাদা ছোড়াছুড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমমন্ত্রী ওবায়দুল কাদের।

০৬:২০ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

ফাঁকা রাস্তায় চিতাবাঘের কবলে মানুষ! (ভিডিও)

ফাঁকা রাস্তায় চিতাবাঘের কবলে মানুষ! (ভিডিও)

লকডাউন কার্যকর হওয়ার পর থেকে চিতাবাঘ, বাঘ এবং হাতি সহ বন্য প্রাণী সমগ্র ভারত জুড়ে বিভিন্ন আবাসিক এবং বাণিজ্যিক পাড়ায় দেখা গিয়েছে। কিন্তু এতদিন আক্রমণের কোন খবর পাওয়া যায়নি। সম্প্রতি হায়দরাবাদের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ফাঁকা রাস্তায় এক ব্যক্তির উপর চিতাবাঘ হামলা করে। তা দেখে থরকম্পিত নাগরিকরা। 

০৫:৫৩ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

অনুষ্কা নায়িকা হলে অভিনয়ে রাজি বিরাট

অনুষ্কা নায়িকা হলে অভিনয়ে রাজি বিরাট

বিরাট কোহালি ও সুনীল ছেত্রী ভারতের দুই অধিনায়ক ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে আড্ডায় বসেছিলেন। রোববার ইন্টাগ্রাম লাইফ চ্যাটে ভারতীয় ক্রিড়াপ্রেমীদের বেশ ভিড় ছিল। বিরাট এবং সুনীল দু’জনেই জানিয়ে দেন, যত দিন খেলবেন, ফিটনেসের সঙ্গে কোনও আপস করবেন না। এছাড়াও দুজনের মধ্যে নানান রকম আলোচনা হয়।

০৫:৪৬ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

পাঁচ সপ্তাহ সংজ্ঞাহীন থেকেও করোনাকে জয়

পাঁচ সপ্তাহ সংজ্ঞাহীন থেকেও করোনাকে জয়

১৯৬০ সালে পাকিস্তান থেকে ব্রিটেনে আসা নূর হোসেন মার্চে ইংল্যান্ডে লকডাউন শুরু হবার আগেই ব্র্যাডফোর্ড শহরে মারা। তার পরিবার যে জানাজার আয়োজন করেছিল - তাতে সমাগম হয়েছিল বহু লোকের। দু:খজনকভাবে সেই জানাজায় আসা অনেকের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ঘটে। নূর হোসেনের পরিবারের তিন জন মারা যান, গুরুতর অসুস্থ হলো শেষ পর্যন্ত বেঁচে যান নূর হোসেনের ছেলে মোহাম্মদ।

০৫:২৫ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

আম্ফানের প্রভাবে বাগেরহাটে বৃষ্টি-ঝড়ো হাওয়া

আম্ফানের প্রভাবে বাগেরহাটে বৃষ্টি-ঝড়ো হাওয়া

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাট জুড়ে হচ্ছে বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, কোথাও কোথাও বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা থেকে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। 

০৫:১৯ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন ভুইয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ উপজেলা সদরের মৃত মুখলেছুর রহমান ভূইয়ার ছেলে। 

০৫:০৪ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় তুষার আলী (৩৩) নামে একজন নিহত হয়েছে। এ সময় আরও দুই জন আহত হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে নাটোর-বগুড়া মহসড়কের শেরকোল এলাকায় ট্রাকের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। 

০৪:৫৭ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি