আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৩
আফগানিস্তানের কান্দাহার ও পাকতিয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছে। কান্দাহার প্রদেশের পুলিশ মুখপাত্র জামাল নাসের বারকাজির বরাত দিয়ে জানিয়েছে বুধবার কান্দাহারের আর্গেস্তান শহরে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটালে অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫ জন আহত হন। খবর আফগানিস্তনা, দ্যা কাবুল টাইমস ও ডেইলি আউটলুক আফগানিস্তান’র।
১১:৩৮ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে প্রধানমন্ত্রীর তিন দফা প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র ও অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহারে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির জন্য তিন দফা প্রস্তাব পেশ করে বিশ্ব সম্প্রদায়কে সমুদ্রকর্মকান্ডে তাঁদের প্রতিশ্রুতি নবায়ণের আহ্বান জানিয়েছেন।
১১:১৬ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
ঘাটাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে জামাল মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে।
১১:০২ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিএম এনার্জি গ্যাস ফ্যাক্টরির পিছনে সাগর উপকুলে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধ-গলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০:৪৩ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
চার হাসপাতালকে পিপিই দিলো রেড ক্রিসেন্ট ও রেডক্রস
করোনাভাইরাস এর প্রার্দুভাব মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে,হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে রূপান্তর করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজধানীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
১০:১৯ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
মালয়েশিয়া থেকে ফিরলেন ১৪০ বাংলাদেশি
করোনা মহামারীতে মালয়েশিয়ায় আটকে পড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় এসে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
১০:১৯ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ভারত-চীন
ভারতের লাদাখে নিয়ন্ত্রণরেখায় মুখোমুখি দু’দেশের সেনা। তার মধ্যেই ৬ জুন শনিবার সেনা পর্যায়ের বৈঠকে বসছে ভারত-চীন। নয়াদিল্লির তরফেই এই বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে সাড়া দিয়েছে চীন। শনিবার সীমান্তের চুশুল মলডো সেনা ছাউনিতে বৈঠক হবে। ভারতীয় সেনার তরফে নেতৃত্ব দেবেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহ।
১০:১৫ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
যে কোন দলকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ!
১০:১৩ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
তথ্য সচিবের পিতার ইন্তেকাল
তথ্যসচিব কামরুন নাহারের পিতা মোহাম্মদ ইউনুস আর নেই। তিনি বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
১০:০২ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
অন্তঃসত্ত্বা হাতিটি মৃত্যুর জন্য তিন দিন পানিতে দাঁড়িয়েছিল
ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালাতে একটি অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আনারসের ভেতরে বিস্ফোরক ভরে হাতিটিকে খাইয়ে দেয়া হয়েছিল। এর আগেও পশুদের প্রতি সহিংসতার নানা ঘটনা ঘটলেও হাতিকে বিস্ফোরক খাওয়ানোর সাম্প্রতিক এই ঘটনাটি স্তম্ভিত করেছে স্থানীয়দের। খবর বিবিসি’র।
০৯:৩৭ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
নিঝুমদ্বীপে মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের অভিযোগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেরাজ উদ্দিনের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা কেটে রাখার অভিযোগ উঠেছে।
০৯:৩১ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
করোনাযুদ্ধে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে কাজ করতে হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবেলা একটি যুদ্ধাবস্থা। এ যুদ্ধ জীবাণুর বিরুদ্ধে। এসময়ে আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো, সেটি সমীচিন নয়। নিজেদের সুরক্ষা নিশ্চিত করে কাজ চালিয়ে যেতে হবে।’
০৯:২৭ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে বাবুল মোল্লা (৪০) নামে এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় উপজেলার বৈশাখীয়া গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিন দিনধরে তাঁর বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট ছিল।
০৮:৪৯ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
করোনামুক্ত হলেন ভোক্তা অধিকারের শাহরিয়ার
অবশেষ করোনা থেকে বেঁচে ফিরলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। চতুর্থবারের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ আসায় তাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।
০৮:৪৭ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
শ্রীমঙ্গলে ৭ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পনেরো বছরের এক বখাটে কিশোরকে আটক করেছে পুলিশ এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
০৮:৪৬ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
মৃত ব্যক্তির দেহে করোনা ভাইরাস কতক্ষণ সক্রিয় থাকে
করোনা ভাইরাস একজন মৃত ব্যক্তির শরীরে কতক্ষণ থাকে। এ থেকে ভাইরাস ছড়ায় কিনা। এ নিয়ে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তিন ঘণ্টা পর ওই মৃতদেহে আর ভাইরাসটির কোন কার্যকারিতা থাকে না। ফলে মৃতদেহ থেকে এই ভাইরাস ছড়ানোর কোন আশঙ্কা নেই বলে জানাচ্ছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা. নাসিমা সুলতানা।
০৮:৩২ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
বগুড়ায় পুলিশ-আইনজীবীসহ একদিনে শনাক্ত ৫৭
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও আইনজীবীসহ আরও ৫৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
০৮:২১ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
দোহারে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
ঢাকার দোহার উপজেলায় করোনা উপসর্গ নিয়ে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজ বাড়ীতে ওই ব্যবসায়ী মৃত্যুবরণ করেন। দুপুরে জানাযা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম তাকে দাফন করেন। মৃত নুরুল ইসলাম উপজেলার ঘোনা গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে ও জয়পাড়া বাজারের জুতা ব্যবসায়ী।
০৮:২০ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
শুরুতে ডব্লিউএইচও’কে পর্যাপ্ত তথ্য দেয়নি চীন, রেকর্ডিং ফাঁস
করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে চীনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যা তথ্য পাওয়া গেছে তার জন্যও বেশ বেগ পেতে হয়েছিল এই সংস্থাকে। এমনই তথ্য জানা গেছে সংস্থাটির অভ্যন্তরীণ কয়েকটি বৈঠকের রেকর্ডিং থেকে। চীনের ভূমিকা নিয়ে ডব্লিউএইচও’র কর্মকর্তাদের প্রকাশ্যে করা প্রশংসার সঙ্গে ওই রেকর্ডিংয়ের কথাবার্তায় ব্যাপক বৈপরীত্য দেখা গেছে। খবর গার্ডিয়ান’র।
০৮:০১ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
আমার রক্তের রং লাল, দ্রোহের রংও…
আমি জর্জ ফ্লয়েড। আমার রক্তের রং শ্বেতাঙ্গদের মতোই লাল। যখন পিচঢালা সড়কের শক্ত শানে আমার টুঁটি চেপে ধরা হয়- আমি আতঙ্কে জমে যাই। সাদা মানুষের পায়ের তলায় আমার শ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু সাদার শ্রেষ্ঠত্বের কাছে আমার দম কিংবা জীবনের কি মূল্য আছে? একজন কালো মানুষের মূল্যহীন জীবন সাদা মানুষের পায়ের নিচে চলে গেলে কী-ই-বা যায় আসে বিশ্ব সভ্যতার!
০৭:৫৫ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
গাজীপুরে আরও ৮৮ জন করোনায় আক্রান্ত
গাজীপুরে আজ নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। গাজীপুর সিভিল সার্জন কার্যালয় ওই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে গাজীপুরে ১১৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে রোগীর সংখ্যা বেড়ে ১৪৩০ জন হয়েছে।
০৭:৪৫ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
বাংলাদেশির জন্য আয়ারল্যান্ডের ভিসা সহজের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
আইটি বিষয়ে দক্ষ প্রায় ৬ লক্ষ নাগরিকসহ সকল বাংলাদেশির জন্য আয়ারল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজিকরণ করতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
০৭:৪১ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
পরাশক্তিকেও পরাজিত করা সম্ভব প্রমাণ করেছে ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের মহান নেতা ইমাম খোমেনী পরাশক্তিগুলোর কথিত অপরাজেয় ভাবমূর্তির অবসান ঘটিয়েছেন। আজ (বুধবার) ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দেশটির জাতীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
০৭:৩২ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
অক্ষয়-পুত্রের কান টানছেন প্রধানমন্ত্রী মোদী
বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের একমাত্র ছেলে আরভ ভাটিয়ার কান ধরে টানছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
০৭:২১ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ
- ২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক
- এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- খুলনায় কিশোরীকে গুলি, পাঁচ দিনে গুলিবিদ্ধ তিনজন
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























