ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য রয়েছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। এ জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটির পর ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। এই দিন ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানো যাবে।

বছরের শেষ দিকে সাধারণত চাকরিজীবীদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের কাছে এ সময় ভ্রমণের জন্য আকর্ষণীয়।

তাই ডিসেম্বরের এই ছুটির হিসাব তাঁদের জন্য বছরের শেষ দিকে ভ্রমণ কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ তৈরি করেছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি