আজ থেকে এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষার আবেদন
এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষার আবেদন আজ থেকে আগামী ৭ জুন পর্যন্ত করতে পারবে শিক্ষার্থীরা। এ জন্য টেলিটক মোবাইল থেকে RSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
০৮:৪৪ এএম, ১ জুন ২০২০ সোমবার
অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। ১৯৭৪ সালের ১ জুন তিনি জন্মগ্রহণ করেন। একুশে টেলিভিশনের পক্ষ থেকে প্রিয় তারকার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
০৮:৩৬ এএম, ১ জুন ২০২০ সোমবার
আম্পানের ক্ষত না শুকাতেই আসছে আরেক ঘূর্ণিঝড়
আম্পানের ক্ষত না শুকাতেই আসছে আরেক ঘূর্ণিঝড়। যদিও এবার বঙ্গোপসাগর নয়, ঝড়টির উৎপত্তি হবে আরব সাগরে। ভারতের আবহাওয়া অধিদপ্তর দেশটির পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
০৮:২২ এএম, ১ জুন ২০২০ সোমবার
পরিবারসহ করোনায় আক্রান্ত নাসা গ্রুপের চেয়ারম্যান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। তিনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সেরও (বিএবি) চেয়ারম্যান। তিনি ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ।
০১:০১ এএম, ১ জুন ২০২০ সোমবার
ডা. জাফরুল্লাহর শ্বাসকষ্ট বেড়েছে
করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট বেড়েছে। রোববার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে জানান। এদিকে তার স্ত্রী এবং ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১২:২১ এএম, ১ জুন ২০২০ সোমবার
খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ
করোনাভাইরাসের প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আল-আকসা মসজিদ। মক্কা ও মদিনার পরে ইসলামে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদের দরজা খুলে দেওয়ার পর কয়েক শত মুসল্লি মসজিদ প্রাঙ্গনে ঢুকলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
১২:০১ এএম, ১ জুন ২০২০ সোমবার
স্পেনে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
করোনাভাইরাস মহামারিতে যেভাবে আক্রান্ত হয়েছিল স্পেন। এখন সেটা অনেকটা নিয়ন্ত্রণে। গত তিন মাসের মধ্যে স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সবচেয়ে কম সংক্রমণ ঘটেছে। শনাক্ত করা হয়েছে ৯৬ জনকে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন।
১১:৪৭ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. খলিলুর রহমান নিশ্চিত করেছেন।
১১:৩৬ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
মাস্ক না পরলে ১ লাখ টাকা জরিমানা, ৬ মাসের জেল
বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের মধ্যে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া বেআইনি উল্লেখ করে কেউ মাস্ক না পরলে জেল জরিমানার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ৬৬ দিন পর অবশেষে আজ রোববার থেকে সবকিছু খুলে দেওয়া হল। একই সঙ্গে স্বাস্থ্যবিধি বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
১০:৫২ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনা: সফলতার দ্বারপ্রান্তে এরদোগানের তুরস্ক
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তুরস্কে মৃতের সংখ্যা ৪ হাজার ৫১৫ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৪ জন। কিন্তু চিকিৎসকগণ মনে করেন, প্রকৃত অর্থে মৃতের সংখ্যা এর দ্বিগুণ হতে পারে। কারণ, যারা পরীক্ষার মাধ্যমে কোভিড-১৯ রোগী হিসেবে চিহ্নিত হচ্ছেন, তাদের মধ্যে কেউ মারা গেলেই কেবল পরিসংখ্যানে দেখানো হয়। কিন্তু তারপরেও করোনা সংক্রমণের ভয়ংকর দিনগুলোতে তুরস্কে মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কমই ছিল।
১০:১০ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
জয়পুরহাট উপজেলা পরিষদে জীবানুনাশক টানেলের উদ্বোধন
জয়পুরহাট উপজেলা পরিষদ ভবনের গেটে জীবানুনাশক টানেল বসানো হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদের নতুন ভবনের গেইটে টানেলের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল আলম দুদু।
০৯:৪৯ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
ক্যাটরিনার জিনিসপত্র রাস্তায় ফেলে দেন সালমান!
এক সময়ে সলমান খান আর ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন ছিল টিনসেল টাউনের বহু চর্চিত বিষয়। কিন্তু জানেন কি, ওঁদের মধ্যে কিছু অশান্তিও কম হয়নি! এমনও হয়েছে, সালমান রাগের চোটে ক্যাটের জিনিসপত্র রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিলেন।
০৯:৪৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণির ভর্তি
করোনা ভাইরাসের কারণে পূর্ব প্রস্তুতি থাকলে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম এখনই চলছে না। আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ড থেকে বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। পিছিয়ে যাচ্ছে ভর্তি কার্যক্রম বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-আর-রশিদ।
০৯:২২ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
সামাজিক দূরত্ব না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা!
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রায় সব দেশেই কিছু না কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যে বিধি-নিষেধ ভাঙলে ব্যবস্থা করা হয়েছে জেল-জরিমানারও। আর তা দেশের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের সকল নাগরিকের জন্যই প্রযোজ্য। আর এ কারণেই সেই আইন ভঙ্গের দায়ে এবার জরিমানা গুণতে হলো দেশের প্রধানমন্ত্রীকেও।
০৮:৪৩ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনার ভ্যাকসিন সব দেশ না পাওয়ার শঙ্কা ডব্লিউএইচ‘র
করোনা ভাইরাসের ভ্যাকসিন সব দেশ যেন হাতে পায় এ জন্য আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বেরিয়ে গেছে। এরপর ৩৭ দেশকে নিয়ে সংস্থাটি আহবান জানিয়েছে, যেন কোভিড-১৯ এর প্রতিষেধক, ওষুধ বা সংক্রমণ নিয়ন্ত্রণকারী কিছু আবিষ্কার হলে তা কোনো একটি দেশের কুক্ষিগত না হয়ে এর মালিকানা অনেক দেশের হাতে থাকে।
০৮:৩৩ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
ফের শীর্ষে জয়পুরহাট
চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগের মধ্যে বিগত বছরের ন্যায় জয়পুরহাট জেলা এবারও শীর্ষস্থান দখল ধরে রেখেছে। জেলায় পাশের হার ৯৫.৯৭%। জেলার ৪৪৮৪ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২৭২ জন। আর ৪৩৫০ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২০৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯৩ জন।
০৮:২৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন ছাড়া হয়েছে চট্টগ্রাম থেকে
দীর্ঘ দুই মাস লকডাউন শেষে আজ রোববার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ল বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। রোববার সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় বলে জানান পূর্ব রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী। এর আগে রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেসও স্বাস্থ্যবিধি মেনে ছেড়ে আসে।
০৮:১২ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
তেঁতুলিয়ায় জলদানবের দাবড়ানি শুরু, ঝুঁকির শঙ্কা
দীর্ঘ ৬৭ দিন পর আজ রোববার তেঁতুলিয়ায় আবারও ঢেউ তুলেছে জলদানব দূর পাল্লার ডাবল ডেকার লঞ্চ। আবারও ভেপু ও হাইড্রলিক হর্ণের শব্দে অতিষ্ঠ নদী পাড়ের মানুষ ও প্রাণী। সঙ্গে সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে ঝুঁকির শঙ্কা।
০৮:০৭ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
জি-৭ এ ভারত এবং রাশিয়াকেও ডাকতে চান ট্রাম্প
ভারত ও রাশিয়ার মতো দেশগুলিকে সঙ্গে পেতে শিল্পসমৃদ্ধ দেশগুলির জি-৭ জোটের শীর্ষ বৈঠক এ বার জুন থেকে তিন মাস পিছিয়ে দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তাঁর এয়ারফোর্স-ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘ঐ বৈঠকে এ বার ভারত ও রাশিয়াকেও আমন্ত্রণ জানাতে চাই।’ এ বার জি-৭ জোটের শীর্ষ বৈঠকের আহবায়ক দেশ যুক্তরাষ্ট্র। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০৮:০৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিলেন করোনা জয়ী চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বয়সে তরুণ এই চিকিৎসক মাত্র সাতদিনে প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরেছেন। এবার করোনাভাইরাসে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার এক বৃদ্ধকে নিজের প্লাজমা দিয়েছেন তিনি।
০৮:০৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক সংঘাত
পুলিশ হেফাজেতে এক কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর জের ধরে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে।
০৭:৪০ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
লকডাউনে প্রিয়জনকে হারালেন তাপসী পান্নু
তাপসী পন্নুর পরিবারে লকডাউনের মধ্যেই এল দুঃসংবাদ। তাপসীর ঠাকুমার মৃত্যু হয়েছে।অভিনেত্রী নিজেই এ খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তাপসী তার ঠাকুমাকে 'বিজি' বলে ডাকতেন। বিজি একটি পাঞ্জাবি শব্দ।যার অর্থ ঠাকুমা।
০৭:১৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিশু নিহত
নওগাঁয় ট্রাক্টরের সাথে ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আইয়ুব আলীর বাড়ি সদর উপজেলার কাদোয়া গ্রামে। তার নানার নাম মোহাম্মদ আলী।
০৬:৫৬ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
সৌদিতে দুই মাস পর মসজিদ খুলেছে
করোনা মহামারির কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর প্রথমবারের মতো সৌদি আরবের বিভিন্ন স্থানে মসজিদ খুলেছে। রোববার ভোরে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পেরেছেন। তবে মক্কার মসজিদগুলো এখনও বন্ধ রয়েছে এবং মুসল্লিদের উপস্থিতি ধারণক্ষমতার ৪০ শতাংশ রাখা হয়েছে। খবর আরব নিউজ, আনাদোলু এজেন্সি ও এসপিএ’র।
০৬:৫৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টর
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার
- এবার পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে স্কুলবাসে আগুন
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























