প্রতিবন্ধীদের নগদ অর্থ দিলো সমাজসেবা অধিদপ্তর
চলমান করোনা ভাইরাসের আগ্রাসনে বিপর্যস্ত সারা পৃথিবী। অসহায় হয়ে পড়েছে কর্মহীন মানুষ। এ অবস্থায় এসব কর্মহীন অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। এরই অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
০৫:০৫ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
নওগাঁর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আর নেই
নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দীন আহমেদ (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১৬ মে) দুপুরে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রজিউন।
০৪:৫৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
মাস্ক ব্যবহার করতে বলায় ব্যবসায়ীকে মারধর-অগ্নিসংযোগ, মামলা
সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য ঝুঁকি হতে সবাইকে রক্ষায় প্রশাসনের জারি করা লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি মুখে মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। তবে এই মুখে মাস্ক ব্যবহার করতে বলায় এবার মারপিট ও আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
০৪:২৮ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় আসা-যাওয়া বন্ধ ঘোষণা
মহামারী করোনা ভাইরাস রোধকল্পে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোন ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাহিরে যেতে না পারে।
০৪:১৮ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন জনপ্রতিনিধিরা : তোফায়েল
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘করোনা মোকাবেলায় মূলত: জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। তার মধ্যে দুই-এক স্থানে কেউ যদি অসাধু পন্থা গ্রহণ করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হচ্ছে।’
০৪:১৭ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
ফেরিওয়ালার পাওনা নিয়ে সংঘর্ষে নারী নিহত
সুনামগঞ্জের শাল্লায় ফেরীওয়ালার নিকট হতে কাপড় কেনার বকেয়া পাওনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুরা বিবি (৩০) নামে এক নারী নিহত হন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুরা উপজেলার নারকিলা গ্রামের মঈন উদ্দিনের স্ত্রী।
০৪:১৫ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
রাজধানীতে আইইউবি’র খাদ্য সামগ্রী বিতরণ
সারাবিশ্বের মতো বাংলাদেশেও চলছে করোনা ভাইরাসের মহামারি। এতে সবচেয়ে বেশি কষ্টে দিনযাপন করছেন গরীব ও নিম্ন আয়ের লোকজন। বিশেষ করে মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন তারা। মহামারী থেকে প্রাণরক্ষায় লকডাউনের কারণে কাজেও যেতে পারছেন না এ সকল দুঃস্থ জনগোষ্ঠী। এমন অবস্থায় এই অসহায় মানুষদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
০৪:০২ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
ইসরাইলে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার
ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েইর মরহেদ উদ্ধার করা হয়েছে। আজ রোববার তেল আবিবের উত্তরাঞ্চলের বাসভবন থেকে চীনা রাষ্ট্রদূতের এই মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর এপি’র।
০৩:৫২ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
০৩:২৮ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
আজ মালদ্বীপ থেকে ফিরছেন ৭৭ বাংলাদেশি
করোনার মহামারীতে মালদ্বীপে আটকে পড়া ৭৭ বাংলাদেশি দেশে ফিরছেন। আজ রোববার বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তারা ফিরছেন। এর আগে গতকাল শনিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এসব বাংলাদেশিদের তালিকা প্রকাশ করে।
০৩:২৬ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
১৭ লাখ পরিবারকে ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ পৌঁছে দিচ্ছে নগদ
কোভিড-১৯ মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে ঈদ উপলক্ষে আড়াই হাজার (২৫০০/-) টাকা করে নগদ সহায়তা দিচ্ছে সরকার। গণভবন থেকে গত বৃহস্পতিবার (১৪ মে) এসব সুবিধাভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে নগদ অর্থ পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৩:২৫ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও ১৭
কুমিল্লায় নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮২ জনে। এর মধ্যে মারা গেছেন ১২ জন। আজ রোববার সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা গেছে।
০৩:০৪ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
করোনাক্রান্ত হয়ে যুবলীগ নেতার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
০৩:০২ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
নরসিংদীতে উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে বলরাম দাস (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১১টায় তিনি মারা যান।
০৩:০২ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে লিচুর বিচি গলায় আটকে গিয়ে মোহাম্মদ আবদুল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার সরমহল গ্রামে এ ঘটনা ঘটে।
০৩:০২ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
নলছিটিতে করোনা উপসর্গে গার্মেন্টকর্মীর মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা তছলিম খান (৪০) নামের এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় পৌরসভার নাঙ্গুলী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী ও আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
০২:৫৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
করোনায় আরও ১৪ জনের মৃত্যু (ভিডিও)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২২ হাজার ২৬৮ জন।
০২:৪৭ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কাজ করছে চট্টগ্রামের হাফিজ জুট মিল
বাংলাদেশসহ বিশ্ব করোনা মহামারী সংকটময় অবস্থায় চট্রগ্রামের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় পাটকল হাফিজ জুট মিল কতৃপক্ষ সিবিএ ও নন সিবিএ ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে কারখানায় উৎপাদন শুরু করছে।
০২:৪৬ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
অধ্যাপক মমতাজ বেগম আর নেই
বীর মুক্তিযোদ্ধা, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমএনএ অধ্যাপক মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিণী।
০২:৩৫ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
নির্দেশনা না মানায় গাজীপুরে বাড়ছে সংক্রমণ
গাজীপুরে অসচেতনতা ও সামাজিক দূরত্বের নিয়ম নীতি না মানায় বাড়ছে সংক্রমণের হার। বিশেষ করে হাটবাজার ও অলিগলিতে মানুষের উপচে পড়া ভিড় এই আশঙ্কাকে বহুগুণে বাড়িয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
০২:৩৪ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
নওগাঁয় শপিংমল চালুর পর আবারও বন্ধ ঘোষণা
নওগাঁয় শপিংমল খোলার এক সপ্তাহ যেতেই আবারও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব না মানায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সন্ধায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।
০২:৩৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
নড়াইলে ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা
০২:৩২ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
মোস্তাফিজুর রহমান জেনেভাতে নতুন রাষ্ট্রদূত
জেনেভাতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০২:২৭ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
স্বদেশ প্রত্যাবর্তন স্মৃতি সুখের, দুঃখেরও
মনে হয় এই তো সেদিন। অথচ উনচল্লিশ বছর পার। আকাশ জুড়ে ঘোর কৃষ্ণবর্ণের মেঘের ঘন জটলা। ঝোড়ো বাতাস, অঝোর বৃষ্টি, ঘনঘন একি বিদ্যুত্ জ্বলে! বিমানবন্দর থেকে ধানমন্ডির বত্রিশ যেন জনসমুদ্র। রাষ্ট্রের ডাইনে বামে অদৃশ্য কাঁটাতার। বর্ধমান ফণীমনসার বন। চারদিকে গোয়েন্দাদের অবাধ আস্তানা, সাপের হিসহিস শব্দ। বিপর্যস্ত গোলাপের বাগান। ঘোর মরীচিকায় চতুর্দিকে ভয় ধরানো কাঁপাকাঁপি। এই পরিস্থিতির মধ্যে দেশে ফিরলেন পিতা বঙ্গবন্ধুর যথার্থ উত্তরসূরি অসমসাহসী শেখ হাসিনা। তারিখটা মে মাসের সতেরো, উনিশ শ একাশি সাল। কবি শামসুর রাহমান লিখেছিলেন তার অসাধারণ কবিতা ‘ইলেক্ট্রার গান’— ‘আজ যে শুধুই স্মৃতি, বেদনার মতো বয়ে যায় আমার শিরায়।’
০২:১৭ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
- সব স্কুল-কলেজকে জরুরি বার্তা মাউশির
- এক দিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩৩৩
- গাজীপুরে শ্রমিকদের ফের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি
- ঢাকা দক্ষিণে বিএনপির নতুন কমিটিতে যুক্ত হচ্ছেন যারা
- এক দিনে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১২৮২
- প্রথম ধাপে ১০৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা রয়েছে: ইসি
- সৌদিতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























