নোয়াখালীতে করোনা উপসর্গে বিএনপির নেতাসহ ২ জনের মৃত্যু
নোয়াখালীর চাটখিল ও হাতিয়া উপজেলায় আজ শনিবার করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন- নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন (৫৫) ও হাতিয়া উপজেলার জয়নাল আবদিন (৬০) নামে এক বৃদ্ধ।
০৬:৩০ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
সোমবার থেকে ফিভার ক্লিনিকের অনলাইন এপয়েন্টমেন্ট শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিচালিত ফিভার ক্লিনিকের অনলাইন এপয়েন্টমেন্ট পদ্ধতি শুরু হচ্ছে। আগামী সোমবার (১৮ মে) থেকে এ কার্যক্রম চালু হবে।
০৬:২১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
নারায়ণগঞ্জে দুই কাউন্সিলরের বিরামহীন ছুটে চলা
করোনার ভয়ে যখন ঘরবন্দী, তখন রাত-দিন মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও আরিফুল হক হাসান।
০৬:০৫ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
নারী কনষ্টেবলের আত্মহত্যা, কনষ্টেবল স্বামী রিমাণ্ডে
ঝালকাঠি পুলিশ লাইনে বিষপানে আত্মঘাতী নারী কনষ্টেবলের মৃত্যুর ঘটনায় স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুল ইসলামকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার করে আজ শনিবার জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।
০৬:০৩ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
মৌনতায় প্রশান্তি
রমজানের শেষ দশদিন নাজাতের সময়। এর জন্য অনেকেই বেছে নেন ইতিকাফ। এই ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে মানুষ দুনিয়াবী ব্যস্ততা ও সম্পর্ক ছিন্ন করে একান্তভাবে আল্লাহর স্মরণ এবং ইবাদতে মনযোগ দেওয়া। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মৌনতার সঙ্গে আল্লাহকে স্মরণ করাই হলো ইতিকাফ। মৌন থেকে ইতিকাফের মাধ্যমে একদিকে সে ব্যক্তি সব প্রকার বেহুদা কথাবার্তা ও মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবে এবং অন্যদিকে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক মজবুত হবে। তাঁর নৈকট্যলাভ করবে এবং তাঁর ইয়াদ ও ইবাদতের মনে শান্তি লাভ করবে।
০৬:০৩ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
‘স্বপ্ন কুটির’ উপহার পাচ্ছেন গফফার-জাহিমা
করোনাভাইরাসের কারণে কর্মহীন নিত্য আয়ের মানুষ। কর্মহীন ৭০ বছর বয়সী দিনমজুর আব্দুল গফফারও। ৬৫ বছর বয়সী স্ত্রী জাহিমাকে নিয়ে চলছে নিঃসন্তান দম্পতির বাঁচার লড়াই। বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামে। লকডাউনের শুরুতে পাট শাক খেয়ে পার করেছে কয়েকটি দিন।
০৫:৫৪ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
আগামীকাল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
আগামীকাল ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন। সেদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।
০৫:৪৩ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
করোনায় মৃতদের দাফনে কাজ করছে কোয়ান্টাম
করোনাভাইরাসে মৃত ব্যক্তির আপনজন যেখানে লাশ ফেলে পালিয়ে যাচ্ছে সেখানে দাফন কাজে সহায়তা করছে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক টিম। এমন দুর্যোগে স্বজনরা দূরে সরে গেলেও স্বেচ্ছাসেবকরা তাদের পাশে দাঁড়াচ্ছেন। ইতোমধ্যে সারা দেশে দেড় শতাধিক মৃতদেহ দাফন ও সৎকার করেছেন তারা। মৃতদের দাফনে সারাদেশে প্রায় তিনশ’ স্বেচ্ছাসেবি এভাবে কাজ করে যাচ্ছেন।
০৫:২১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
বাণিজ্যিকভাবে বাজারে আসছে নাইট্রোজেন সাশ্রয়ী এন পি কম্পাউন্ড সার
শতকরা প্রায় ত্রিশ শতাংশ নাইট্রোজেন সাশ্রয়ী রাসায়নিক সার বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য মাঠ পর্যায় প্রদর্শনি খামার করেছে বাংলাদেশ ফার্টিলাইজারস এ্যান্ড এগ্রোকেমিক্যালস লিঃ। কৃষি মন্ত্রণালয়ের এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উৎপাদনের লাইসেন্স নিয়ে এন পি কম্পাউন্ড সার বাজারজাতকরণের প্রাথমিক কার্যক্রমগুলো চালাচ্ছে তারা।
০৫:০১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
আম পাড়া নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ২
সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুস সামাদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়াও বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছে নিহতের দুই ছেলে রবিউল ও করিম। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের যমুনা চরাঞ্চলের প্রত্যন্ত পূর্ব মাজনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
০৪:৫৮ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
করোনার বিরুদ্ধে বিজেসির যুদ্ধ...
করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝুঁকি নিয়ে যারা প্রথম কাতারে আছেন গণমাধ্যম কর্মীরা তার অন্যতম। এই তথ্য সেবাদাতাদের মধ্যে সরাসরি মাঠে কাজ করা সম্প্রচার সাংবাদিকদের ঝুঁকি তুলনামূলক বেশি।
তবে আমরা সংবাদকর্মীরা মনে করি এটি দেশসেবার একটি বড় সুযোগ এবং তা থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। কারণ মানুষকে সচেতন করতে পারলেই রক্ষা করা যাবে। দুস্থ, অসহায় জনগোষ্ঠির খবর তুলে ধরতে পারলেই তাদের বাঁচানো সম্ভব হবে। কোথায় কি নেই, কি দরকার তা সঠিকভাবে তুলে ধরছেন সম্প্রচার সংবাদকর্মীরা।
০৪:৫০ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
কোভিড-১৯ আক্রান্ত ব্যাংকারের অভিজ্ঞতা
একেএম সাইফ উদ্দিন মাসুক গত ২৫-০৪-২০২০ উত্তরার বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি গত মার্চের শেষ সপ্তাহে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ বুঝতে পারেন।
০৪:৪০ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
‘ইরান বিরোধী মার্কিন প্রস্তাবে ভেটো দেবে চীন ও রাশিয়া’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে মার্কিন সরকার যে তৎপরতা চালাচ্ছে আগেই তার নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন।
০৪:৩৯ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
বাগেরহাটে ত্রাণের তালিকায় ইউপি সদস্যের নম্বর, শো-কজ
বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় ৪০ জন মানুষের নামের পাশে নিজের মোবাইল নম্বর জুড়ে দিয়েছেন এক ইউপি সদস্য। এ ঘটনায় অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঠিক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।
০৪:৩৮ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
সাদেক খানের মৃত্যুবার্ষিকী আজ
ভাষাসৈনিক ও সাংবাদিক সাদেক খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের আজকের এই দিনে তিনি মারা যান। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার প্রয়াত আবদুল জব্বার খানের বড় ছেলে তিনি।
০৪:৩১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
চীন থেকে লগ্নি সরিয়ে নিচ্ছে আমেরিকা
চীনের বিরুদ্ধে একের পর এক রণহুঙ্কার দিয়ে যাচ্ছে আমেরিকা। অন্যদিকে চীন লড়ছে ঠান্ডা ভাবে, নীরবে। যুদ্ধটা অর্থনীতির। আমেরিকায় করোনাভাইরাসের হানা নিয়ে চীনের উপরে ডোনাল্ড ট্রাম্প এতটাই খাপ্পা যে, শি চিনফিংয়ের সঙ্গে কথাই বলতে চান না বলে জানিয়েছেন। পারলে সম্পর্ক ছিন্নই করে দিতে চান চীনের সঙ্গে। তাতে আমেরিকার ৫০ হাজার কোটি ডলার বেঁচে যাবে বলে তাঁর দাবি।
০৪:২৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
আত্মসমর্পণকৃত ২৮৪ দস্যুর মাঝে র্যাবের ঈদ উপহার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
০৪:২৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
আজ ১৬ মে- ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ৪৪ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান থেকে মারণ বাঁধ ফারাক্কা অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ওই দিন বাংলার সর্বস্তরের মানুষের বজ্রকণ্ঠ দিল্লির মসনদ পর্যন্ত কাঁপিয়ে দেয়।
০৪:২৪ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
শখের বিয়ে!
দীর্ঘদিন আড়ালে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার নতুন আলোচনায় শোবিজ পাতায় উঠেছে তার নাম। গুঞ্জন উঠেছে তার বিয়ের। যদিও এখন পর্যন্ত শখ বিষয়টি নিশ্চিত করেননি। এমনকি যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না তাকে।
০৪:১২ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
টেকনাফ বন্দুকযুদ্ধে ৬ মামলার আসামি নিহত
টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২৫) নামের এক ইয়াবাকারবারি নিহত হয়েছে। শনিবার (১৬ মে) ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া মৎস্য ঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
০৪:০৩ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
পুলিশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
প্রাণঘাতি করোনা প্রতিরোধে মাঠের সম্মুখযোদ্ধা পুলিশের নতুন করে ২৪১ সদস্য আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।
০৩:৫৬ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে থেকে ফিরছেন ২৪২ বাংলাদেশি
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪২ বাংলাদেশি দেশে ফিরছেন। আগামীকাল রোববার একটি বিশেষ বিমানে তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশের উদ্দেশে ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর (আইএডি) ত্যাগ করে বিমানটি। বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
০৩:৩৫ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
সুনামগঞ্জে সেনাবাহিনীর ধান ও সবজি বীজ বিতরণ
সুনামগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনী। আজ শনিবার দুপুরে জেলার চারটি উপজেলার কৃষকদের হাতে এসব তুলে দেয়া হয়।
০৩:৩১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
যানবাহনে চাদাঁবাজিকালে ভুয়া পুলিশ আটক
জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে যানবাহনে চাদাঁবাজিকালে সময় মেহেদী হাসান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
০৩:২৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
- এক দিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩৩৩
- গাজীপুরে শ্রমিকদের ফের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি
- ঢাকা দক্ষিণে বিএনপির নতুন কমিটিতে যুক্ত হচ্ছেন যারা
- এক দিনে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১২৮২
- প্রথম ধাপে ১০৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা রয়েছে: ইসি
- সৌদিতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
- অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম পুনর্নির্বাচিত
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























