ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

সড়কে ‘বিশেষ সেবা’ দেবে বিআরটিসি, সংসদে বিল

সড়কে ‘বিশেষ সেবা’ দেবে বিআরটিসি, সংসদে বিল

১৯৬১ সালের অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে উঠেছে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বিল-২০২০’। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে বিশেষ পরিস্থিতিতে সড়কে বিশেষ পরিবহন সেবা দিতে সক্ষম হবে সংস্থাটি।  

১০:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

জয়পুরহাটে যাত্রীবাহী বাস খাদে: নিহত ১, আহত ২০

জয়পুরহাটে যাত্রীবাহী বাস খাদে: নিহত ১, আহত ২০

জয়পুরহাটের কালাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের সড়াইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

০৯:২৬ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

তরুণীকে কোপাল ব্যর্থ প্রেমিক!

তরুণীকে কোপাল ব্যর্থ প্রেমিক!

দুইজনের মধ্যে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের  টানাপোড়েনের জেরে তরুণীকে ছুরি দিয়ে কোপালো যুবক। সোমবার সন্ধ্যায় ভিড়ের মধ্যে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে এই ঘটনা ঘটে। 

০৯:১৬ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

রাবিতে মনোবিজ্ঞান বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

রাবিতে মনোবিজ্ঞান বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রফেসর ড. মো. মজিবুল হক আজাদ খান সভাপতি ও কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

০৯:০৫ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

বাগেরহাটে উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০২০ অনুষ্ঠিত

বাগেরহাটে উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০২০ অনুষ্ঠিত

“মুজিব বর্ষের দর্শন উদ্ভাবনে উন্নয়ন-উন্নয়নের অভিযাত্রায় সুরভিত বাগেরহাট” শীর্ষক উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০২০ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি এ মেলা শুরু হয়। বিকেলে সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে মেলা শেষ হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

০৯:০২ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামের উচা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

০৯:০০ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

কুড়িগ্রামে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে থানায় জিডি

কুড়িগ্রামে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে থানায় জিডি

কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরের বিরুদ্ধে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষককে বহিরাগত সন্ত্রাসী দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এছাড়াও অন্যান্য শিক্ষকদের হুমকী-ধামকী প্রদান করায় নিরাপত্তার অভাবে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন ওই কলেজের সকল শিক্ষকগণ। 

০৮:৫৭ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

কারাগারে আসামীকে গাঁজা দেয়ার অভিযোগে দর্শনার্থীকে কারাদন্ড 

কারাগারে আসামীকে গাঁজা দেয়ার অভিযোগে দর্শনার্থীকে কারাদন্ড 

ঠাকুরগাঁও জেলা কারাগারে আসামীকে গাঁজা দেওয়ার সময় একরামুল (৩৫) নামে এক দর্শনার্থীকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

০৮:৫৫ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ৯৪টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ৯৪টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরের নতুন হাট এলাকা হতে ৯৪টি (১০.৯৩৫ কেজি) স্বর্ণের বারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। স্বর্ণেরবারগুলি শ্যামলী, ঢাকা হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। সোমবার রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাট নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

০৮:৫৩ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

ইসলামী ব্যাংক ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ অনুষ্ঠিত

০৮:৫১ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

ববিতে পরিবেশগত সুরক্ষা বিষয়ক সেমিনার

ববিতে পরিবেশগত সুরক্ষা বিষয়ক সেমিনার

ভূতত্ত্ব এবং খনিবিদ‍্যা বিভাগের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে "ইন্টারটিগ্রেটেড সাইট তদন্ত এবং প্রতিকার: পরিবেশগত সুরক্ষা ম্যানেজমেন্ট অনুশীলন" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

০৮:৪৫ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

অবশেষে ডাক পেলেন বিস্ময় বালক!

অবশেষে ডাক পেলেন বিস্ময় বালক!

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু হয়েছে রোববার থেকেই। হোম অব ক্রিকেট মিরপুরে আজ (২০ জানুয়ারি) দ্বিতীয় দিনের অনুশীলন করেছে তারা। আজকের এই অনুশীলনে ডাক পেয়েছেন বিস্ময় বালক মেহেদি হাসান রানা। 

০৮:১৭ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

২০৩১ সালে গ্যাসের মজুদ শেষ হবে

২০৩১ সালে গ্যাসের মজুদ শেষ হবে

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের প্রাকৃতিক গ্যাসের মজুত ২০৩১ সালে শেষ হবে। সে হিসেবে আর ১১ বছর মজুদকৃত গ্যাস ব্যবহার করা যাবে।

০৭:৫৭ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের ইউও নোট ইসি মাহবুবের

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের ইউও নোট ইসি মাহবুবের

ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে একের পর এক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পরও কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। রিটার্নিং কর্মকর্তারা ও নির্বাহী হাকিমরা ‘মাঠে আছেন’ বললেও তাদের কোনও তৎপরতা দেখা যাচ্ছে না। এমনই অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 

০৭:৫২ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

বিজেপির নয়া সভাপতি কে এই নাড্ডা

বিজেপির নয়া সভাপতি কে এই নাড্ডা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জগৎপ্রকাশ নাড্ডা। গত এক বছর ধরে দলের কার্যকরী সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সোমবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে সর্বসম্মতিক্রমে তার হাতে দলের দায়িত্ব তুলে দেয়া হয়। আগামী তিন বছরের (২০২০-২২) জন্য সভাপতির দায়িত্ব সামলাবেন নাড্ডা। 

০৭:১৩ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

শিকলে বেঁধে শ্রমিককে ৪৯ দিন ধরে নির্যাতন

শিকলে বেঁধে শ্রমিককে ৪৯ দিন ধরে নির্যাতন

নড়াইলের কালিয়া উপজেলার বিলধুড়িয়া এলাকার এসএমবি ইটভাটার শ্রমিক সালাউদ্দিন গাজীকে (২৭) ৪৯ দিন পর শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসময় তার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়েছে বলে জানান এই শ্রমিক।

০৬:৫২ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

সাড়ে ৫ ঘণ্টা ব্যাট করেও ৬৩!

সাড়ে ৫ ঘণ্টা ব্যাট করেও ৬৩!

বাজে পারফরম্যান্সের কারণেই স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিরতি ভেঙ্গে ফেরার মুহূর্তেই পড়তে হয় আইসিসির নিষেধাজ্ঞায়। তবে সবকিছুকে পিছনে ফেলে প্রায় আড়ই বছর পর দেশের মাটিতে টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ে। দীর্ঘ বিরতির পর ফিরে আফ্রিকার দেশটি যেন আসল টেস্টই খেলল। 

০৬:৪২ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

দেশে সরকারি ও বেসরকারি মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৬৫টি: তথ্যমন্ত্রী

দেশে সরকারি ও বেসরকারি মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৬৫টি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে বর্তমানে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৬৫টি। এরমধ্যে সরকারি প্রিন্ট মিডিয়ার সংখ্যা একটি। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা এক মাত্র সরকারি পত্রিকাটি একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়।

০৬:৩৮ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

সাঁতার কেটে নয়া আইনের প্রতিবাদ

সাঁতার কেটে নয়া আইনের প্রতিবাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে চেপে বেলুড় মঠে এসেছিলেন। সেখানে জাতীয় যুব দিবসের মঞ্চে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে মোদীর ভাষণ নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্যরাজনীতি।

০৬:২১ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

কুমিল্লায় দেশিয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

কুমিল্লায় দেশিয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

০৬:০৩ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

‘হামলা না চালালে শক্তিমত্তায় পিছিয়ে পড়ত ইরান’ 

‘হামলা না চালালে শক্তিমত্তায় পিছিয়ে পড়ত ইরান’ 

কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান আন্তর্জাতিক অঙ্গনে যে কূটনৈতিক তৎপরতা চালায় তার ফলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্র তৈরি হয়।

০৫:৫৩ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

মসজিদে নামাজরত অবস্থায় বোমা হামলা, নিহত শতাধিক

মসজিদে নামাজরত অবস্থায় বোমা হামলা, নিহত শতাধিক

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের একটি মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু সংখ্যক। এ হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। যদিও গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেনি। 

০৫:৫২ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

ঋণে সুদহার ৯ শতাংশের বাস্তবায়ন চায় ডিসিসিআই

ঋণে সুদহার ৯ শতাংশের বাস্তবায়ন চায় ডিসিসিআই

ব্যাংক ঋণে সুদহার ৯ শতাংশ করার সিদ্ধান্ত বাস্তবায়ন দেখতে চায় ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই)। সংগঠনের সভাপতি শামস মাহমুদ বলেন, ৯ শতাংশ ব্যাংক ঋণের সুদহার বাস্তবায়ন এর আগেও বেশ কয়েকবার পিছিয়েছে। এটি নিয়ে দেশের সর্বোচ্চ মহল পদক্ষেপ নিয়েছে। আমরা চাই এবার সঠিক সময়ে ৯ শতাংশ ব্যাংক ঋণের বিষয়টি বাস্তবায়ন হবে।

০৫:৫২ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ

দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ

নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯-এর খসড়া তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছে  ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। 

০৫:৩৪ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি