‘বুলবুল’র রাতে বুলবুলির আগমন
ঘূর্ণিঝড় বুলবুলের মধ্যে বাগেরহাটের মোংলায় একটি নতুন প্রাণের জন্ম হয়েছে। উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রোববার দিনগত রাত ১টা ১৫ মিনিটে তার জন্ম হয়।
০৯:৫৭ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: রাজধানীতে ঝরছে বৃষ্টি
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দু’দিন ধরে রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা। সময় যত গড়াচ্ছে, উপকূলের দিকে এগিয়ে আসছে বুলবুল। অবশ্য বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়েছে। তবে বুলবুলের প্রভাবে আজ রোববারও রাজধানীতে বৃষ্টি অব্যাহত। কখনও ইলশে গুঁড়ি, কখনও মাঝারি। সঙ্গে মৃদু ঝড়ো হাওয়া।
০৯:২৭ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’র তাৎপর্য
আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। আবার ৬৩২ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখই তিনি পরলোক গমন করেন। রাসূল (সা.) জন্মদিন স্মরণে প্রতিবছর রবিউল আউয়ালের ১২ তারিখ পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ পালন হয়ে আসছে। এ দিনের সম্মানার্থে সরকারিভাবে অফিস-আদালতও বন্ধ রাখা হয় এবং মহানবীর জীবনী নিয়ে ভাবগাম্ভীর্যের সঙ্গে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়।
০৯:১৫ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ফাইনাল ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত
০৯:০৬ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ধীরে ধীরে দুর্বল হচ্ছে ‘বুলবুল’
ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনে কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়ে অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
০৮:৩৩ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ভোলায় ঝড়ে ১২ ঘর বিধ্বস্ত, আহত ১০
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দ্বীপ জেলা ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় জড়ো বাতাসে ১২টি ঘর বিধ্বস্ত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
০৮:৩২ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
আজ শহিদ নূর হোসেন দিবস
আজ ১০ নভেম্বর, শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে লড়াই করতে গিয়ে নূর হোসেন আত্মহুতি দেন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে এটি এক অবিস্মরণীয় দিন।
০৮:২৬ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
আজ রবিবার মুসলিম জাহানের পবিত্রতম দিন ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিন। মহানবী (সা.)-এর জন্ম ও মৃত্যুর এ দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ।
০৮:১৭ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাংসদ বাদল
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী কমিটির সভাপতি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল এর দাফন সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন এলাকাবাসী। শনিবার (৯ নভেম্বর) রাতে সাংসদ বাদলকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
১১:৩৬ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
সুন্দরবনে বুলবুলের আঘাত
সুন্দরবনের দুবলার চর এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশ আঘাত হানতে শুরু করেছে। দুবলার মাঝেরচর থেকে জেলেরা মোবাইল ফোনে জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার দিকে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ১০ থেকে ১৫মিনিট ব্যাপী ঝড়োবাতাস বয়ে গেছে।
১১:১৭ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
রূপগঞ্জে নিখোঁজের ৭ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের সাত মাস পর লিটন মিয়া (৪৫) নামের এক রংমিস্ত্রীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া এলাকার সিটি গ্রুপের বালুর মাঠে বালু খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।
১০:৫৭ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
জবি শিক্ষার্থীদের উপর ব্যবসায়ীদের হামলা, আহত ৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের উপর ব্যবসায়ীদের হামলার খবর পাওয়া গেছে। ওই হামলায় ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে ফুটপাতে দাঁড়ানোকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে।
১০:৪৯ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার লালমনিরহাট ১৫ বিজিবি’র আওতাধীন বাগভান্ডার বিওপিতে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০:৪৫ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
হাবিপ্রবি`র মজার ইশকুলের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে হাবিপ্রবি মজার ইশকুলের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে ।
১০:৪২ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
ভোলায় আশ্রয় কেন্দ্রে ছুটছে উপকূলবাসী
ভোলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যেই আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন। এই পরিস্থিতি মোকাবেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৬৬৮টি আশ্রয়কেন্দ্রসহ কয়েক'শ শিক্ষা প্রতিষ্ঠান। এতে সকল বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। জেলার সকল অভ্যন্তরীণ নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
১০:৪০ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
ভর্তি পরীক্ষায় দুর্নীতি রুখবে বেরোবি ছাত্রলীগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি পরীক্ষার সময় চাঁদাবাজি, র্যাগিং, ভর্তি জালিয়াতি প্রতিরোধ করা এবং ভর্তিচ্ছুদের হলে থাকা ও ডাইনিংয়ে স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থাসহ সব রকম সহায়তা প্রদান করবে বেরোবি ছাত্রলীগ।
১০:৩৫ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করে মোশাররফ করিমের স্ট্যাটাস
সদ্য ঘোষিত হওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন নান্দনিক অভিনেতা মোশাররফ করিম। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কমলা রকেট’ ছবিতে অভিনয় করার জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার দেয়া হয়েছে তাকে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। আর এরইমধ্যে পুরস্কারটি প্রত্যাখ্যান করলেন মোশাররফ করিম।
০৯:৫৯ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
ঘূর্ণিঝড়ে ক্ষতি হলে সরকারি সাহায্য পাবে কৃষক: কৃষিমন্ত্রী
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার সব প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যেই সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ে কৃষির ক্ষতি হলে নিরূপণ করে কৃষকদের সরকারি সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
০৯:৪৪ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
মোস্তাফিজ-মোসাদ্দেক বাদ, ফিরলেন মিঠুন ও রনি
দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে সেই ইতিহাস গড়ার সুযোগ এখনও রয়েছে টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
০৯:২৭ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
বুলবুল মোকাবিলায় সরকার প্রস্তুত: ওবায়দুল কাদের
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রশাসনের সবাইকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।’
০৮:৪৯ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
মধ্যরাতে আঘাত হানতে পারে ‘বুলবুল’
ঘূর্ণিঝড় বুলবুল পুরোপুরিভাবে শনিবার মধ্যরাত নাগাদ আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। যখন বাংলাদেশে এটি ঢুকবে, তখন এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে বলে পূর্ভাবাসে বলা হয়েছে। এর আগে পূর্ভাবাসে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় বুলবুলের শনিবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে।
০৮:২৭ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
আরেকটা বড় ইনিংসের খোঁজে বাংলাদেশ
ভারতে অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত বড় ইনিংস বা অর্ধ-শতক হয়েছে দুটি। একটি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম, অন্যটি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। দুটি ইনিংসই ছিল নিজ নিজ দলের জয়ের ভিত্তিমূল। যে কারণে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইগারদের কাছে আরেকটা বড় ইনিংস বা অর্ধ-শতক চান কোচ রাসেল ডমিঙ্গো।
০৮:২৪ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
মহানন্দার বুকে নির্মাণ হচ্ছে পর্যটন কেন্দ্র
অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে মহানন্দা নদীর বুকে গড়ে উঠবে বহুল প্রত্যাশিত পর্যটন কেন্দ্র। দরপত্র প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে ভূমি উন্নয়ন ও সীমানা প্রাচীর নির্মাণকাজ। নির্মল বায়ু, দক্ষিণে নদী, পূর্বে সেতু, মনোমুগ্ধকর চর প্রভৃতির মিশেলে পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত হবে এটি। এ পর্যটন কেন্দ্র নির্মাণ সম্পন্ন হলে দেশি বিদেশি পর্যটকে মুখরিত হবে চাঁপাইনবাবগঞ্জ। মহানন্দা নদীর বুকে জ্বলবে রঙ্গিন আলো। আর আলোয় আলোকিত হবে প্রত্যন্ত গ্রাম। এ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধির গতিও ত্বরান্বিত হবে।
০৮:০৩ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
মাজারের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব, যুবককে হত্যাচেষ্টায় আটক ৫
ঝালকাঠির নলছিটি পৌরসভার মালিপুর এলাকায় একটি মাজার পরিচালনা ও কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে শাহ মাহাফুজ দেওয়ানের উপর হামলা, মারধর ও জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এলাকাবাসী হামলাকারী চক্রের ৫ জনকে ঘেরাও করে নলছিটি থানায় খবর দিলে পুলিশ ওই ৫ জনকে থানায় নিয়ে যায়।
০৮:০১ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
- শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- সৌদি আরবে পৌঁছেছেন ৪০,৫৯০ বাংলাদেশি হজযাত্রী
- শ্রমিক অধিকারের প্রতীক মে দিবস আজ, দেশজুড়ে কর্মসূচি
- ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি: মাহমুদা মিতু
- রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল
- ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখালেন ভাই
- রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত
- মিসাইল হামলায় সৌদিতে নিহত মোশারফের বাড়িতে শোকের মাতম
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- রিকশায় চড়ে অনুষ্ঠানে যোগ দিলেন সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা























