সমাবর্তন উপলক্ষ্যে ঢাকা কলেজে ব্যাপক প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তনকে কেন্দ্র করে ঢাকা কলেজে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৯ ডিসেম্বর ঢাকা কলেজ কেন্দ্রীয় মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে নিয়ে।
১১:১২ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
মজুতদারদের মগজ ধোলাই করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ধান-চাল, পেঁয়াজের মজুতদারদের মগজ ধোলাই করতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ে তাদের কারসাজির মানসিকতা পরিহার করতে হবে। অধিক মুনাফার পাওয়ার আশায় যেসব ব্যবসায়ী মজুদদারী করে বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব তরুণদের।’
১০:৫০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
নভেম্বরে রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ
নভেম্বরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৫৯ শতাংশ কমেছে। ২০১৯-২০ অর্থবছরে প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) সব ধরনের পণ্য রপ্তানি করে ১ হাজার ৮০৫ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় । কিন্তু এ সময়ে এ খাতে আয় হয়েছে ১ হাজার ৫৭৭ কোটি ৭০ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৫৯ শতাংশ কম। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০:৪২ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত মিরপুরের ব্যালকনি
আসন্ন ‘বঙ্গবন্ধু বিপিএল’কে কেন্দ্র করে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম সাজছে নতুন সাজে। দীর্ঘদিন পর হোম অব ক্রিকেট খ্যাত এ স্টেডিয়ামের গ্যালারির সংস্কার কাজ শুরু করেছে বিসিবি। শুধু তাই নয়, প্রেসিডেন্ট বক্সের সামনের অংশে বানানো হচ্ছে আলাদা একটা ব্যালকনি। যেখানে দাঁড়িয়েই বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:৩০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
কারাগারে নিয়োগ: ২০০ ডাক্তার চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি
দেশের ৬৪টি কারাগারে জরুরি ভিত্তিতে প্রেষণে পদায়নের জন্য ২০০ চিকিৎসকের তালিকা চেয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
১০:২১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রাইড শেয়ারিংয়ের অনুমোদন পেল ৯ প্রতিষ্ঠান
বাংলাদেশে রাইড শেয়ারিং কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে নয়টি প্রতিষ্ঠান। বিআরটিএর ওয়েবপোর্টালের মাধ্যমে আবেদনের পর প্রয়োজনীয় শর্ত পূরণের পর পাঠাও, উবারসহ এসব প্রতিষ্ঠান চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে।
০৯:৫৫ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় তনুশ্রী রায় (১৪) নামের এক বাইসাইকেল আরোহী স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সালন্দর চৌধুরী হাট সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
০৯:৪৮ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
পতন দিয়ে পুঁজিবাজারে সপ্তাহ শেষ
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
০৯:৩৬ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
আইনের শাসনে বিএনপির শ্রদ্ধাবোধ নেই: আনিসুল হক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানীর সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিশৃঙ্খলা ও হট্রগোল করে প্রমাণ করেছে আইনের শাসনের প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নেই।
০৯:১১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
মাছ দিয়েই উন্নত স্বাদের বিস্কুট ও চানাচুর উদ্ভাবন
দেশের ইতিহাসে মাছ থেকে এই প্রথম ভিন্ন স্বাদের বিস্কুট-চানাচুর তৈরি করা সম্ভব হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের একদল গবেষক সফলভাবে এ উদ্ভাবন শেষ করেছেন।
০৯:০১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
সীমান্তে প্রবেশ করে ২ জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর এলাকাস্থ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ধরে নিয়ে যায়।
০৮:৫৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ভারতেও বাড়ছে পেঁয়াজের দাম
০৮:৫৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
সবচেয়ে স্টাইলিশ অভিনেতার নাম বললেন অনুষ্কা
আপনার চোখে সবচেয়ে স্টাইলিশ অভিনেতা কে? প্রশ্নটা অনুষ্কা শর্মাকে করতেই একের পর এক নায়িকার নাম নিলেন তিনি, যাঁরা কমবেশি সকলেই তাঁর প্রতিদ্বন্দ্বী। হোঁচট খেলেন শুধু ছেলেদের বেলায়!
০৮:৪৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
গাজীপুরে স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীর বাদাম এলাকায় এননটেক্স গ্রুপের লামিসা স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১১টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে লাগা আগুনে ওই কারখানার তুলা সুতা ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
০৮:৩৯ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
মোরেলগঞ্জে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে ৯৫০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানগুছি নদীর বাড়ইখালি ঘাট এলাকায় রাখা এমভি প্রিন্স অব বঙ্গতরী নামের একটি কার্গোতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৬।
০৮:২৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ববিতে বিশ্ব মৃত্তিকা দিবসে ব্যতিক্রমী প্রদর্শনী
“আমাদের ভবিষ্যত, মৃত্তিকার ক্ষয়রোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯। দিবসটি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে “মাটি এবং পরিবেশ সংরক্ষণ প্রতিমালেপ” বিষয়ের উপর এক ব্যাতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
০৮:২৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রাজশাহী জেলার নেতৃত্ব চান তিন নারী
রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। এ সম্মেলন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। একইসঙ্গে সম্মেলনের দিন ঘোষণার পর অনেকেই প্রস্তুতি নিয়েছেন শীর্ষ পদগুলাতে প্রতিদ্বন্দ্বিতা করতে। এ তালিকায় রয়েছেন তিনজন নারী নেত্রী।
০৮:১০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
উচ্চ আদালতে গেল হলি আর্টিজান মামলার রায়ের কপি
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের কপি উচ্চ আদালতে পৌঁছেছে।
০৮:০৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
প্রাতিষ্ঠানিক প্রসব কেন্দ্রে সন্তান জন্মদানের আহবান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব কেন্দ্রে সন্তান জন্মদানের জন্য সন্তান সম্ভাবা মায়েদের প্রতি আহবান জানিয়েছেন।
০৭:৫২ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
র্যাগিংয়ের দায়ে তিতুমীর হলের ৮ শিক্ষার্থী বহিষ্কার
র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হলের ৮ শিক্ষার্থীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে আরও ছয় শিক্ষার্থীকে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে এক জনকে।
০৭:৫০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৯ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো নিয়ে মেয়র আইভীসহ সঙ্গে থাকা লোকজনদের ওপর হামলার ঘটনায় আদালতের নির্দেশে আওয়ামী লীগের ৯ জনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রেকর্ড হয়।
০৭:৪১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
যৌতুক মামলায় মেডিকেল অফিসার শ্রীঘরে
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় নড়াইল সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসারকে কারাগারে (শ্রীঘরে) পাঠানো নির্দেশ দিয়েছে জয়পুরহাটের আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল বাহার এ আদেশ দেন।
০৭:১৮ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
যশোরের বেনাপোল বাজারের ৬ তলা নির্মাণাধীন রহমান চেম্বার বিল্ডিং-এ ইলেকট্রিক কাজ করার সময় ছাদ থেকে পড়ে নাজিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের সময় এ দুর্ঘটনা ঘটে।
০৭:০০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
কিডনি কেনাবেচা করা যাবে না: হাইকোর্ট
বিশেষ পরিস্থিতি, মানবিক বিবেচনা ও সহানুভূতিশীল বা নিকট আত্মীয়ের বাইরে পরিচিত কিংবা সম্পর্ক আছে, এমন ব্যক্তি স্বেচ্ছায় কিডনি দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে মানব শরীরের এই অঙ্গটি কেনাবেচা করা যাবে না। এ ছাড়া মাদকাসক্ত এবং কিডনি কেনাবেচা করেন এমন ব্যক্তির কিডনি দেওয়া যাবে না বলেও আদেশ দেন উচ্চ আদালত।
০৬:৫১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
- ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা
- ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের ডিসিকে অপসারণের দাবি ছাত্রদলের
- নামের মিলে ১ বছর ধরে কারাগারে, সেই আলমাসকে মুক্তির নির্দেশ
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
- সিলেট টেস্ট: দ্বিতীয় ইনিংসে দ্রুত রান বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























