বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত
বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তের গুলিতে সার-কীটনাশক ব্যবসায়ী উত্তম কুমার বসু (৩৮) নিহত হয়েছে।সোমবার(২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন উত্তম।পরে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বগুড়ায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২
বগুড়া শহরে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি,তিনটি ম্যাগাজিনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১০:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ফাইনালে বিপ্লবকে পাচ্ছে না বাংলাদেশ
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নিল অভিষেক হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের। দুই উইকেট নেয়ার পাশাপাশি রান দেয়াতেও কৃপণ ছিলেন এ লেগ স্পিনার। এমন অভিষেকের পরই শুনতে হয় দুঃসংবাদ। বাঁহাতে চোট পেয়ে পরের ম্যাচে আফগানদের বিপক্ষে খেলা হয়নি তার। সে চোট না সারায় ফাইনালেও খেলতে পারছেন না এ তরুণ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
১০:৪৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
রণবীরের সঙ্গে ব্রেক-আপ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা
দীর্ঘ সাত বছর ছুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা কাইফ এবং রণবীর কপূর। এক সঙ্গে ফরেন ট্রিপ, রেস্তরাঁয় খাওয়া সব কিছুই চলছিল বেশ ভালই। কিন্তু অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’-এর সেটে হঠাৎই ব্রেক আপ হয়ে যায় ওই তারকা জুটির। কিন্তু কেন হয়েছিল ব্রেক আপ?
১০:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ঝালকাঠিতে চাঞ্চল্যকর নারী হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড
ঝালকাঠিতে চাঞ্চল্যকর আনোয়ারা বেগম হত্যা মামলার দুই আসামি শেখ হাসান ও পিল্টনকে ফাঁসি এবং অপর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায়ে সর্বস্তরের এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।
১০:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বিদ্যালয়ের মাঠে অবৈধ স্থাপনা করা যাবে না : শিক্ষা উপমন্ত্রী
বিদ্যালয়ের মাঠে অবৈধ স্থাপনা করা যাবে না।মাঠ খেলাধুলার জন্য উন্মক্ত রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
১০:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
গোল্ডেন ড্রাগন বারে চলছে পুলিশের অভিযান
অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারে পুলিশের অভিযান চলছে।সোমবার হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
০৯:২৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মালয়েশিয়ায় ‘বাংলাদেশি স্কুল’ প্রতিষ্ঠার আহ্বান
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ মালয়েশিয়া। আর এ দেশে শ্রম, শিক্ষা এবং ব্যবসার মাধ্যমে প্রশংসিত হওয়া বাংলাদেশিদের সংখ্যা নেহাত কম নয়। বিভিন্ন পেশায় প্রায় আট লাখ বাংলাদেশির বসবাস এ দেশে, যাদের অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে থাকেন। কিন্তু শিক্ষার জন্য বাংলাদেশি শিশুদের জন্য নেই কোনও ভালোমানের স্কুল। এবার মালয়েশিয়ায় একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
০৯:০৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
আখাউড়ায় মাদক ব্যবসায়ী-আদম পাচারকারীর বাড়ি চিহ্নিতকরণ
মানবপাচার রোধ ও মাদক নির্মূলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছে র্বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তরক্ষী বাহিনীটির হাতে কোনও মানব পাচারকারী, মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা কিংবা মাদকসেবী আটক হলেই তাদের বাড়িতে সাইনর্বোড ঝুলিয়ে দেয়া হচ্ছে।
০৮:৫২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার আসামী গ্রেফতার
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ওয়ালিউল্লাহ (৩৩) নামে এক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ালিউল্লাহ নাটোরের বড়াই গ্রামের কাশেম মোল্যার ছেলে।
০৮:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
দেশের বাজারে ভি১৭প্রো আসার গুঞ্জন
ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের স্মার্টফোন বাজারে এখন নতুন নাম ভিভো ভি১৭প্রো। বাংলাদেশের বাজারেও বহুজাতিক চীনা কোম্পানিটির নতুন এই ফোনটি আসছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েকদিন ধরে রাজধানীর বসুন্ধরা সিটিসহ কয়েকটি মার্কেটে ভি১৭প্রোর ব্রান্ডিং দেখা যাচ্ছে। তবে নতুন ফোনটি দেশের বাজারে ছাড়বে কিনা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ভিভো বাংলাদেশ।
০৮:৩৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
০৮:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
এবার পিয়াসী বারে পুলিশের অভিযান
রাজধানীর ফু-ওয়াং ক্লাবে অভিযান পর পরই মগবাজারের পিয়াসী বারে অভিযান চালিয়েছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিবি পশ্চিমের এডিসি হাবীব উন নবী আনিসুর রশীদের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।
০৮:২৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জবি প্রশাসনের বৃত্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ হাজার ১১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধা ও অবৈতনিক বৃত্তি প্রদান করা হবে।সোমবার(২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযাগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
০৮:২৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বি.বাড়িয়ায় ধরা পড়ল ভুয়া চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখতেন মোঃ হেলাল উদ্দিন সিদ্দিক নামে এক ব্যক্তি। তিনি নিজেকে কখনও হৃদরোগ, কখনও মেডিসিন, কখনও চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখতেন শহরের পাইকপাড়ায় (রামকানাই হাই একাডেমী রোড) দি শাহজালাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।
০৮:২৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
চীন গেলেন তালেবান প্রতিনিধি দল
চীন সফরে গেছে তালেবানের একটি প্রতিনিধি দল। আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর আফগান তালেবানেরা চীন রাশিয়ার দিকে দিকে ঝুঁকে পড়েছে।
০৮:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
দেশে ৩ কোটি ২৪ লাখ পরিবারের নিজস্ব বাড়ি আছে: বিবিএস
সারাদেশে নিজের বাড়ি আছে ৩ কোটি ২৪ লাখ ৬৯ হাজার পরিবারের। ভাড়া বাড়িতে থাকেন ৪৬ লাখ ২০ হাজার, ভাড়া ছাড়াই বাড়িতে বসবাস করেন সাড়ে ৬ লাখ পরিবার। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে।
০৮:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে ফেসবুক
বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের সবধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছে ফেসবুক।
০৭:৫৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ফেসবুক আইডি হারালেন পরীমণি
নায়িকা পরীমণির ফেসবুক আইডি হারিয়ে গেছে। রবিবার থেকে তার আইডি খুঁজে পাচ্ছেন না। আইডিতে ঢুকতে চাইলেই ডিজঅ্যাবল দেখাচ্ছে। পরীমণিকে দীর্ঘদিন থেকে ফেসবুকে সক্রিয় দেখা যায়। নিজের ভালো মন্দ সব কিছুই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
০৭:৪৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
হাবিপ্রবিতে সংস্কারকৃত মৃত্তিকা বিজ্ঞান ল্যাবরেটরী উদ্বোধন
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি)৫ লাখ টাকা ব্যায়ে সংস্কারকৃত মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে।
০৭:৪৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
পুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত
টানা তিন কার্যদিবস পতনের পর গতকাল থেকে আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। উভয় শেয়ারবাজারে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকা বেড়েছে।
০৭:৪৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ফলোন্নয়ন পরীক্ষার নিয়ম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফলোন্নয়ন পরীক্ষায় সিজিপিএ নির্ধারণের নিয়ম পরিবর্তনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
০৭:৩২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
সৌদি আরবের ৮৯ তম জাতীয় দিবস আজ
আজ ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের ৮৯ তম জাতীয় দিবস। দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। প্রতিবারের মতো এবারও সমস্ত সৌদিআরব জুড়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে দেশটির জনগণ।
০৭:২৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ঠাকুরগাঁওয়ে মহাসড়কে ট্রাক উল্টে চালকের সহকারি নিহত
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলার সালন্দর চৌধুরীহাটে সড়কের মাঝে ডিভাইডারের সঙ্গে একটি ট্রাক ধাক্কা খেয়ে উল্টে পড়লে ট্রাকের হেল্পার আনোয়ার হোসেন আনু (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছে।নিহত আনোয়ার হোসেন পঞ্চগড় জেলার জগদল গ্রামের বাসিন্দা।
০৭:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একগুচ্ছ নির্দেশনা মাউশির
- রাজধানীর বিভিন্ন এলাকায় গণপূর্ত অধিপ্তরের পরিচ্ছন্নতা অভিযান
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর
- বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত
- কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া























