রাজবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই পক্ষের সংঘর্ষে রেজাউল করিম ওরফে আবু ডাক্তার (৪৫) নামে একজন নিহত হয়েছে।
০৯:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
আলিয়াকে বৌদি হিসেবে চান কারিনা
কারিনা কাপুরের ভাই রণবীর কাপুরের সঙ্গে প্রেম চলছে আলিয়ার। কারিনার চাচাতো ভাই রণবীরের সঙ্গে দুবছর ধরে এই সম্পর্কে আছেন আলিয়া। সম্প্রতি ‘জিয়ো মুভি মেলা স্টার’-এ এসে কারিনা বলেন, আলিয়া বৌদি হলে সব থেকে খুশি হবেন তিনি।
০৯:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
নতুন প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
দেশের অর্থনীতিকে এগিয়ে তরুণদের উদ্ভাবনী প্রযুক্তি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন। একইসঙ্গে তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের আহবান জানান।
০৯:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
কে এই নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ?
চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন কলকাতার সন্তান অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তার স্ত্রী এসথার ডুফলো এবং মাইকেল ক্রেমার। দ্যা রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বৈশ্বিক দারিদ্র বিমোচনে তাদের পরীক্ষা নিরীক্ষার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে। প্রতিষ্ঠানটি বলছে, এই তিনজন অর্থনীতিবিদের গবেষণা দারিদ্রের সাথে লড়াইয়ের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
০৯:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
বেরোবির কলা অনুষদের ডিন ড.সরিফা সালোয়া
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে কলা অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
০৯:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
আবরার হত্যা মামলার রবিনের স্বীকারোক্তি
ধীরে ধীরে বের হয়ে আসছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার মূল রহস্য। আদালতে আসামীরা একের পর এক স্বীকারোক্তি দিচ্ছে। মিলছে নতুন নতুন তথ্য। পর পর দুই আসামি আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর এবার রিমান্ডে থাকা আসামি মেহেদী হাসান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
০৯:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে নির্দেশনা
আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোন ব্যক্তি নিজ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না। সে ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
০৯:০৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
আশুলিয়ায় শ্রমিক নেতাকে হত্যার হুমকি
রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় সারোয়ার হোসেন নামের এক শ্রমিক নেতাকে বিভিন্ন সময় ফেসবুক আইডি ও মুঠোফনের মাধ্যমে হত্যার হুমকি দিয়ে আসছে দুর্বৃত্তরা। এঘটনায় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. সারোয়ার হোসেন আশুলিয়া থানায় গত ৯ অক্টোবর একটি সাধারন ডায়রি দায়ের করেন। যার নং-৬৩৮।
০৮:৫৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
তিউনিশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কায়িস সাঈদ এগিয়ে
তিউনিশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কায়িস সাঈদ। ভোট ফেরত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে তিনি ৭০ শতাংশের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রেসিডেন্ট হওয়ার খবরে হতাশা ইসরাইলপন্থীদের।
০৮:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
পায়ে বেঁধে অভিনব পন্থায় ১৮টি মোবাইল পাচার, দম্পতি আটক
পায়ে বেঁধে মোবাইলসহ অন্যান্য মালামাল পাচারের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ঢাকাগামী একটি পরিবহণ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার খিলক্ষেত থানার কুড়াঢল পূর্বপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে হেলেন মিয়া (৪৪) ও তার স্ত্রী সায়মা সুলতানা (৩৩)।
০৮:৩৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
পদ্মা সেতুতে বসছে ১৫তম স্প্যান
পদ্মা সেতুতে দু’এক দিনের মধ্যে বসতে যাচ্ছে ১৫তম স্প্যান। ১৫তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ২,২৫০ মিটার দৃশ্যমান হচ্ছে।
০৮:২০ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
কিশোরীকে তুলে নিয়ে ৯ দিন ধরে গণধর্ষণ
নরসিংদীর মাধবদীতে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের পর আটকে রেখে ৯ দিন ধরে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (১৩ অক্টোবর) বিকেলে অপহরণকারী দলের মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ অক্টোবর ওই কিশোরীকে মাধবদী থানার দরগাবাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়।
০৮:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
কলারোয়ায় উপজেলা আ.লীগের দুর্নীতি বিরোধী সমাবেশ
কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী সমাবেশ ও র্যালি রোববার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
০৮:০৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস
দ্রুত সময়ের মধ্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দোষী যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না।
০৮:০০ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না তোরসা!
চট্টগ্রামের মেয়ে রাফাহ নানজীবা তোরসা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ নির্বাচিত হয়েছেন। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মায়াবী ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা। এটা পুরানো নিউজ হলেও নতুন সংবাদ হলো, এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। সেখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে রাফাহ নানজীবা তোরসা।
০৭:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
দোহারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
ঢাকার দোহারে হেরোইনসহ মো. মোশারফ হোসেন সেন্টু (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে উপজেলার মেঘুলা বাজার থেকে তাকে আটক করা হয়।
০৭:৩৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
সাগরে ফের ভারতীয় জেলেদের মাছ শিকার
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আবারও ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার (১৪ অক্টোবর) ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফ,বি হীরা পার্বতী নামক একটি ইলিশ ধরা ট্রলারসহ ওই জেলেদের আটক করা হয়।
০৭:১৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকার, ১১ ভারতীয় জেলে আটক
সমুদ্রসীমা লঙ্ঘন করে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী।
সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাদের আটক করে মোংলা থানায় হস্তান্তর করা হয়। এ সময় ‘এম ভি হারা পারবর্তী’ নামে একটি ফিশিং বোটও জব্দ করা হয়। মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা (এএসআই) মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
০৬:৫৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
ড. ইউনূসের গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে স্থগিত
প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা তিন মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর কার্যক্রম স্থগিত করেছেন আদালত।
০৬:৫৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
অবৈধভাবে হলে থাকার সুযোগ নেই: ঢাকা কলেজ অধ্যক্ষ
ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসগুলোতে যেসকল শিক্ষার্থীরা অবৈধভাবে অবস্থান করছে,তাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন।
০৬:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা শুরু
কুমিল্লায় এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। বার্ড, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং সুইডিস ইউনিভার্সিটি অব এগ্রিকালচার সাইন্স-এ কর্মশালার আয়োজন করে।
০৬:২৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
‘ব্যর্থ হলে দুদক চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত’
বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মামলা না হওয়ায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
০৬:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
ঘুষ গ্রহণের দায়ে চুয়াডাঙ্গায় পুলিশের এসআই প্রত্যাহার
ঘুষ গ্রহণের ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় চুয়াডাঙ্গার হিজলগাড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আফজাল হোসেনকে ক্লোজড করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়।
০৬:১৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
৫৬ প্রাণ নেয়ার পর থামছে হেগিবিস
জাপানের বিস্তীর্ণ এলাকা টাইফুন হাগিবিসের দাপটে বিপর্যস্ত। প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে নেমেছে ধস। পাড় ভেঙে জনবসতিতে ঢুকে পড়েছে নদী। এখনও পর্যন্ত হাগিবিসের বলি অন্তত ৩৩। জখমের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। সরকারি হিসেবে নিখোঁজ অন্তত ১৫।
০৬:০৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
- জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব
- আগুন-বোমাবাজির সঙ্গে জড়িতরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী
- ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ বিলিয়ন ডলারের বেশি
- ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে নিতে আলটিমেটাম দিলো ইরান
- মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্
- দেশে ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- অপহরণ: চিৎকার শুনে পিছু নেন ছাত্রদল নেতা, অবশেষে যুবক উদ্ধার
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- প্রশাসন ক্যাডারের ৪০ কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- ৫ আগস্ট সরকারি ছুটি, তবে সবাই পাচ্ছেন না
- জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত
- কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
- তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম
- স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ!
- নিবন্ধন ফিরে পেলো ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’
- সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- শিক্ষকের চড়ে শ্রেণিকক্ষেই মৃত্যু ৬ বছরের এক শিক্ষার্থীর
- আর্জেন্টিনায় ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ
- যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান
- ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানালেন জয়সওয়াল























