রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, এগিয়ে আসলেন ছাত্রদল নেতা ডা. তাইফ
প্রকাশিত : ১৩:০২, ৬ অক্টোবর ২০২৬
মিরপুর-১ রাড্ডা এলাকায় সাময়িক সংস্কার কাজ চলমান থাকায় গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি বিঘ্নিত। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম. এ. তাইফুল হক।
তিনি তার ব্যক্তিগত উদ্যোগে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছেন।
জানা যায়, প্রতিদিন রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মিরপুর শেওড়াপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে উনার চেম্বার এ এই সেবা প্রদান করা হবে।
এ বিষয়ে ডা. এম. এ. তাইফুল হক বলেন, "সংস্কার কাজের জন্য মায়েদের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্যই এই সাময়িক উদ্যোগ। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকাটাই আমার দায়িত্ব।"
এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এএইচ
আরও পড়ুন










