ঢাকা, শনিবার   ১০ অক্টোবর ২০২৬

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২৩ জন, মামলা ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন গ্রেফতার ও ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৫৯, ওয়ারী বিভাগ ৭৫, মতিঝিল বিভাগ ৮২, তেজগাঁও বিভাগ ৭৯, মিরপুর বিভাগ ৯০, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৪৩, গোয়েন্দা বিভাগ ১১ ও সিটিটিসি এক জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুই ক্যান বিয়ার, একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, নয়টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি