ঢাকা, বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি বন্ধ না হলে আ. লীগের পরিণতি ভোগ করতে হবে: নাহিদ ইসলাম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৩ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি যদি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে না পারেন, তাহলে আপনাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ক্ষমতায় এসে নতুন স্বৈরাচারে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আশা করেছিল একটি বৈষম্যহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ পাবে। এ কারণেই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়েছিল; কিন্তু গণমানুষের সেই আশা আজ পূরণ হচ্ছে না।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি