ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬

মাদক নির্মূলের জন্য গিয়েছিলাম, কোন ভুল করি নাই: ইশরাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ইশরাক হোসেন বলেছেন, যদি কোন ভুল করে থাকি, কাউকে আঘাত করে থাকি তাহলে দুঃখ প্রকাশ করছি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেদিন আমি কোন ভুল করি নাই।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আমাকে টার্গেট করে নানা কল্পকাহিনী বানানো হয়েছে। আমি সেখানে জমি দখল করতে যাইনি, চাঁদাবাজি করতে যাইনি, মাদক নির্মূল করতে গিয়েছিলাম।

ওইদিন যা হয়েছিলো তার বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে টার্গেট করে করা হয়েছে, যা আমার দল ও সরকারকে বিব্রত করেছে, উল্লেখ করেন তিনি।

মূলধারার গণমাধ্যমের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই। তাকে ব্যাখ্যা দেই। তাকে আমি বলি, গণমাধ্যমে ভুল ভাবে দেখানো হচ্ছে। তাই আমি তাকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানাই। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনফর্চুনেটলি দলের বা পিএমও অফিসের কেউ আগেভাগেই প্রধানমন্ত্রীর নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করেছে। যে কারণে পদত্যাগ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। এ বিষয়ে উত্তর তথ্যে মন্ত্রণালয়ের কাছে থাকতে পারে।

এর আগে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি