ঢাকা, বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬

অভিযান: ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫২৫ জন, মামলা ৪৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও এসআরইউ বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ৬টি মোবাইলফোন, ৩৫০ কেজি স্ক্যাপ কেবল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি