রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
প্রকাশিত : ১৯:৫০, ৯ নভেম্বর ২০২৬
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এমএইচ
আরও পড়ুন










