ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পল্টনের জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পল্টনের জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

আজ শুক্রবার বেলা ২টা ৪২ মিনিটের দিকে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন, ফায়ার কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান। তিনি বলেন, ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেড অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের অফিস রয়েছে।

এবিষয় ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম গণমাধ্যমকে বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। তবে বিভাবে আগুনের সূত্রপাত এবিষয় কিছু জানান না তিনি। আগুন লাগার পর থেকে ভবনে বিদ্যুৎ ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি