ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীসহ আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

পূর্বাভাসে আরো বলা হয়, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ডিগ্রি সেলসিয়াস।   

ঢাকায় আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি