ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

এক দিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮২ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২১৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩১৮ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৯। একই সময়ে ১ হাজার ৪০৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪৬৮ শিশু।

প্রতিবেদন অনুযাহী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২। 

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ শিশু ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি