ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, আসছে অটোমেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে সব পর্যায়ের বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা গত ১৬ নভেম্বর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে (প্রশাসন) কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)।

অফিস আদেশে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বদলি ও পদায়নের প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে। এসব সুপারিশ মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। 

এ ছাড়া সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি