ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তাহিনা বানাবেন কীভাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

তাহিনা একটি লেবানিজ খাবার। লেবাননে রুটি বা কাবাবের সাথে চাটনি হিসাবে খাওয়া হয়  তাহিনা। এটির মূল উপাদান তিল। তিল পেস্ট করেই এটি তৈরি করা হয়। 

উপকরণ:

তিল ১/৪ কাপ

রসুন বাটা ৪ কোষ

জিরা ভাজা গুঁড়ো ২ চা চামচ

লেবুর রস ৩ টেবিল চামচ

লবণ ১/২ চা চামচ

প্রণালি : তিলের খোসা ছাড়িয়ে ধুয়ে টেলে ১/৪ কাপ মেপে নিন। তিল শুকনো করে বেটে রসুন বাটা ও লেবুর রস বা সিরকা মেশান। জিরা ও লবণ দিয়ে ভালো করে ফেটে নিন। গুঁড়ো মরিচ দিতে পারেন। মচমচে নিমকি বা নানরুটির সাথে তাহিনা পরিবেশন করুন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি