ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকাও ছিল: জামায়াত আমীর
প্রকাশিত : ১৫:১০, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকাও ছিল। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার না হয়ে নীরবতা ও একপাক্ষিক সংবাদ পরিবেশন কর্তৃত্ববাদকে শক্তিশালী করেছে।
শনিবার মৌলভীবাজার সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ একথা বলেন তিনি।
দলীয় ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে যোগ দিতে মৌলভীবাজার সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী জামায়াতকে ইংগিত করে যে কথা বলেছেন সেটি তিনি খোলাসা করে বলুন কোথায় কখন কার সাথে কিভাবে সেটি?
জামায়াত আমির বলেন, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী পাবলিকলি এই কথা বলতে পারেন না।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান।
এএইচ
আরও পড়ুন










