ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬

সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আ.লীগ: পরওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আওয়ামী লীগ এ দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে। যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ, তাদের কখনো বাংলা মানুষ ভুলতে পারেন না।

শনিবার (২১ নভেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জঙ্গি কার্যক্রমে লিপ্ত। সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি আদায় করতে পারবে না তারা।’

জুলাই সনদকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূলমন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ‘গণ-ভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। সরকার গণভোট মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।’

গোলাম পরওয়ার বলেন, ‘গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগ এ দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে। যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ, তাদের কখনো বাংলা মানুষ ভুলতে পারেন না।’

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদ ও গণ-ভোটের রায় বাস্তবায়ন হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।’

যারা নাশকতা চালাবে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি