ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

অর্থ পাচারের দায়ে জিয়া পরিবারকে বিচারের মুখোমুখি করা হবে : টুকু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৪২, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অর্থ পাচারের দায়ে জিয়া পরিবারকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শামসুল হক টুকু বলেন, খালেদা জিয়া ও তার কুলাঙ্গার পুত্র বিদেশে যেসব অর্থ পাচার করেছে তা ফিরিয়ে আনা হবে এবং অর্থ পাচারের দায়ে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি