ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

সোহরাওয়ার্দীতে কাল সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল মঙ্গলবার সমাবেশ করার অনুমতি পেয়েছে।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আগ্রহ প্রকাশ করে কয়েক দিন আগে ডিএমপিতে আবেদন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

এই আবেদনের প্রেক্ষাপটেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।

জাতীয় ঐক্যফ্রন্ট এর আগে সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করেছে।এটি হবে তাদের তৃতীয় সমাবেশ। এরপর রাজশাহীতে তাদের সমাবেশ করার কথা রয়েছে।

 

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি