ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

কেউ নির্বাচন বানচাল করতে পারবে না : নৌমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, তারা (বিএনপি-জামায়াত) যত ষড়যন্ত্রই করুক নির্বাচন হবে। কোনো শক্তিই ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। 

আজ বৃহস্পতিবার মাদারীপুরের নয়াচরে ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

বিএনপি-জামাত এখন ড. কামাল হোসেনের ওপর ভর করেছে। তবে দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে বলে মন্তব্য করেন শাহজাহান খান।
ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের দ্বার উদঘাটন করেন নৌমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র সচিব কাজী ওয়াকিল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে, অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি