ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:০২, ৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন, তার জবাব দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি বলেন, `তারা কেন্দ্র পাহারা দিলে, আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে।`

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জয়ের কোন বিকল্প নেই। ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রের হাতিয়ার ফের আঘাত হানতে পারে। তাই সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের জন্যে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যা থেকে যোগ্যদের বাছাই করা ছিল মূল চ্যালেঞ্জ। আসনের বিষয়ে শরিকদের সাথে বোঝাপড়া হয়ে গেছে। বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেয়া শুরু হবে; যা শেষ হবে শুক্রবার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি