ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

খালেদার ভাগ্য নির্ধারণ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট।
বিএনপি প্রধান খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।
ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানির জন্য আজ সোমবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
এর আগে ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনের সবকটির মনোনয়নপত্র বাতিল করা হয়।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি