ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

‘সাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব দিচ্ছে বিএনপি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশ আজ বিভক্ত। একদিকে সাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব দিচ্ছে বিএনপি। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে আছে, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’

শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ শুক্রবার মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করেবেন ভোটাররা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আশা, বিজয়ের মাসে আসছে নির্বাচনে অসাম্প্রদায়িক ও স্বাধীনতার পক্ষের শক্তির প্রতি রায় দেবেন এদেশের মানুষ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি