ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩১, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে।

আজ দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে হতাশ বিএনপি বলে মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গত কয়েক দিন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে। যে কোন সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বিএনপি। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি