ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৯ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আগামী শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি