অজ্ঞান হয়ে টয়লেটে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯-এ ফোনে উদ্ধার
প্রকাশিত : ১৮:৪৮, ১৬ জুলাই ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীতে উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের একটি টয়লেটে আটকে পড়া সপ্তম শ্রেণির ছাত্রকে (১৪) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা ২৩ মিনিটে যাত্রাবাড়ী থানার পোস্তগোলায় এ ঘটনা ঘটে।
পরে স্কুল থেকে নিগার সুলতানা নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় যাবৎ ভেতর থেকে বন্ধ আছে, একজন ছাত্র ভেতরে আছে কিন্তু অনেকক্ষণ তার কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল।
সংবাদপ্রাপ্ত হয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ৭ম শ্রেণীর ছাত্র নিরব বিশ্বাস (১৪)কে উদ্ধার করে। জানা যায়, টয়লেটের ভেতর সে অজ্ঞান হয়ে গিয়েছিল।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
এএইচ
আরও পড়ুন










