আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ২০:৩৭, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২১:৩২, ১১ মার্চ ২০২৬
সৌহার্দ্যপূর্ন পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিপুল সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে সংগঠনটির বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা অংশ নিয়ে মূল্যবান বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত। কাজেই এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাকিদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন সদস্যরা।
নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল আব্দুল্লাহ আল মামুন ও পবন আহমেদ বক্তৃতা করেন। রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিক নেতৃবৃন্দও মাহফিলে বক্তৃতা করেন।
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা হলো রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।
এমআর//
আরও পড়ুন










