ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আলমকে হারিয়ে তানসেন জয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন ১৪ দলের শরিক প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন। মশাল প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। 

অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু।  

তানসেন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। প্রথমদিকে ৬৩ কেন্দ্রের ফলে হিরো আলম প্রায় দুই হাজারের বেশি ভোটে এগিয়ে থাকলে ১১২ কেন্দ্রে ভোট গণনায় ৮৩৪ ভোটে পরাজিত হন এই স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি