ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় শপিং মলের রেস্তোরাঁয় আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের একটি রেস্তোরাাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছয়তলা ভবনের পাঁচতলায় থাকা রেস্তোরাঁয় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সেন্টারপয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি