ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬

একাদশে নেই মার্সেলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একটু পা ফসকালেই বিদায় নিতে হবে দ্বিতীয় রাউন্ড থেকে। এমন সমীকরণ সামনে রেখে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্য চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দলটির জন্য দুঃসংবাদ নিয়ে এলো মার্সেলোর চোট।

তবে কয়েক দিন ধরেই তার খেলার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে ব্রাজিল কোচ তিতে জানালেন শুরুর একাদশে রাখা হচ্ছে না তাকে। চোট শঙ্কায় তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চান না তিনি। তবে ম্যাচের কিছু অংশে খেলতে পারেন ব্রাজিলীয় এ তারকা।

তিতে একাদশ নিয়ে জানান, ‘শুরুর একাদশ নিয়ে সব সময়ই প্রতিযোগিতা থাকে। মার্সেলো অনুশীলনে এসেছিল। খেলোয়াড় হিসেবে সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে খুব করে হলে কিছু সময়ের জন্যে দেখা যেতে পারে।’ উল্লেখ্য, পিঠের চোটের কারণে সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়তে হয়েছিল মার্সেলোকে। তার জায়গায় একাদশে জায়গা করে নিয়েছেন ফিলিপ লুইজ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি