ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬

এসিআই লিমিটেডে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ, করপোরেট সেলস পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

যোগ্যতা

যে কোনো  স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং  বিভাগের প্রার্থীরা আগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মে, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবসডটকম

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি