ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

খেলার আগেই ছিটকে পড়লেন ক্রোয়েশিয়ার কালিনিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে না খেলেই দল থেকে বাদ পড়তে হল ক্রোয়েশিয়ার নিকোলা কালিনিচকে। কারণ বিশ্বকাপের ম্যাচে কোচ মাঠে নামতে বলার পরেও তিনি নামেন নি।

শনিবার নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮৫ মিনিটে কোচ জ্লাটকো দালিচ কালিনিচকে মাঠে নামার জন্য বলেন। কিন্তু এসি মিলানের এই ফুটবলার মাঠে নামতে চাননি। সেই সময় তিনি কোচকে জানান, তার পিঠে সমস্যা আছে, তাই তিনি নামবেন না। তাই মাঠে না নেমে রিজার্ভ বেঞ্চেই বসে থাকেন কালিনিচ। তখন মার্কো পিয়াতজাকে মাঠে নামান কোচ দালিচ।

নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটি ২-০ গোলে জেতে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান মিডিয়াকে কোচ দালিচ বলেন, আমরা ম্যাচটি শেষ করেছি কোনও চোট ছাড়াই, কিন্তু কিছু সমস্যা নিয়ে। ক্রোট মিডিয়ার ধারণা, কালিনিচের মাঠে না নামাটাই হল সেই সমস্যা।

আরকে//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি