ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

চলে গেলেন ভাষা সৈনিক কমরেড আহসান উল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিকনেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়,দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। 

শনিবার (১৮ অক্টোবর) জোহরের নামাজের পর উপজেলার জনার্দনপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল উদ্দিন কাদের। এ সময় জোরারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।

এর আগে, শনিবার সকালে চট্টগ্রাম শহরের মিমি সুপার মার্কেটের পাশে আফমী প্লাজার পেছনে আবাসিক এলাকায় প্রথম জানাজা ও দুপুরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে সাবেক ছাত্র নেতা ও বর্তমানে ফ্রান্স প্রবাসী এ এস এম রহমত উল্লাহ, মেয়ে উন্নয়ন সংস্থা ইপসা-র ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী লোপা ও ছোট মেয়ে লুৎফুন নাহার চৌধুরী গৃহিণী।

তিনি শ্রমিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতির দায়িত্বও পালন করেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি