ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

জুলাইযোদ্ধা কারিনার জানাজা শহীদ মিনারে অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ১৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা কারিনা কায়সারের তৃতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) রাত ১০টার পর এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনপিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এছাড়াও জানাজায় অংশ নেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

এসময় কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার বলেন, ‘চিকিৎসা খাতে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। লিভার ট্রান্সফারের কোনো চিকিৎসা হয়না বাংলাদেশে। অথচ আইসিইউতে নিয়ে লাখ লাখ টাকা রেখে দেয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ, লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি