ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।

বার্তায় উল্লেখ করা হয়, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাহ্মণগাঁও ও বসুন্ধরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি